বারবার তলবের মুখে পড়া মিয়ানমারের রাষ্ট্রদূত হচ্ছেন পররাষ্ট্রসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৪
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের আগে অং সান সু চির সরকার (তৎকালীন) ঢাকায় অং কিউ মোয়েকে রাষ্ট্রদূত করে পাঠায়। এই কূটনীতিক সাড়ে চার বছরের বেশি সময় ধরে ঢাকায় নেইপিডোর হয়ে দূতিয়ালি করেছেন। এ সময়ে মিয়ানমারের কর্মকাণ্ডে তাকে বার বার ঢাকায় ‘তলবের’ মুখে পড়তে হয়েছে। অবশ্য ঝক্কিও পোহাতে হয়েছে অনেক।
ঢাকায় নিজ দেশের কর্মকাণ্ডে ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ অং কিউ মোয়েকে পুরস্কৃত করছে মিয়ানমারের সামরিক সরকার। অং কিউ মোয়েকে দেশে ফিরিয়ে পরাষ্ট্রসচিবের দায়িত্ব দিচ্ছে দেশটি। আগামী দু’একদিনের মধ্যে ঢাকা ছেড়ে নেইপিডোতে ফিরছেন এ কূটনীতিক। আর ঢাকায় এরই মধ্যে নতুন রাষ্ট্রদূতও চূড়ান্ত করেছে মিয়ানমার। সামরিক সরকার দেশটির নৌবাহিনীর জ্যৈষ্ঠ কর্মকর্তা কিউ সোয়ে মোয়েকে ঢাকায় রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে। তিনি মস্কোর মিয়ানমার মিশনে ডিফেন্স অ্যাটাশে (ডিএ) ছিলেন।
ঢাকা-নেইপিডোর কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২০২০ সালে ঢাকায় রাষ্ট্রদূত হয়ে আসেন অং কিউ মোয়ে। তার পরের বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনা সরকার। সামরিক সরকারের শাসনামলের শেষ দুই বছর ঢাকায় মোটেও স্বস্তিতে ছিলেন না রাষ্ট্রদূত অং কিউ। কেন না, বাংলাদেশ লাগোয়া সীমান্তসহ বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমার এমন সব কর্মকাণ্ড করেছে, যার জবাব দিতে হয়েছে রাষ্ট্রদূতকে। অং কে গত দুই বছরের ব্যবধানে পাঁচ বার তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সব মিলিয়ে বাংলাদেশ জার্নিতে কমপক্ষে ৮-৯ বার তলবের মুখে পড়তে হয়েছে রাষ্ট্রদূত অং কে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গত দুই বছরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের চলমান পরিস্থিতি, মিয়ানমারের সেনাবাহিনী, বিজিপি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার সদস্যদের বাংলাদেশে প্রবেশ, সীমান্তে গোলাগুলি, বাংলাদেশ ভূখণ্ডে মর্টার শেল বা গোলা নিক্ষেপ এবং গোলার আঘাতে মৃত্যুর ঘটনায় কখনও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, কখনও ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে পাঁচ বার দেশটির রাষ্ট্রদূতকে ডেকে আনা হয়েছে। প্রতিবারই প্রতিবাদস্বরূপ রাষ্ট্রদূতের হাতে কূটনৈতিক পত্র বা প্রতিবাদ-লিপি ধরিয়ে দেওয়া হয়। সবশেষ, মিয়ানমারের কারাগারে থাকা বাংলাদেশিদের ফেরানোর ঘটনায়ও রাষ্ট্রদূতকে ডেকে আনে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নেইপিডোর একটি কূটনৈতিক সূত্র বলছে, মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশে বিদায়ী রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে দেশে ফিরিয়ে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেবেন। তিনি এ সপ্তাহের মধ্যে দেশে ফিরে যাবেন। আর নতুন রাষ্ট্রদূত হিসেবে দেশটির নৌবাহিনীর জ্যৈষ্ঠ কর্মকর্তা কিউ সোয়ে মোয়েকে জুনের শুরুতে ঢাকায় পাঠানোর কথা রয়েছে।

ঢাকার এক কূটনীতিক বলেন, মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত দেশে ফিরে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পাবেন এমনটাই শুনেছি। ঢাকায় নতুন রাষ্ট্রদূতের জন্য মিয়ানমার এগ্রিমো চেয়েছে, তা গ্রহণও করা হয়েছে। নতুন রাষ্ট্রদূত শিগগিরই ঢাকায় আসবেন আর বিদায়ী রাষ্ট্রদূতও চলে যাবেন।
২০১২ সালের দিকে মিয়ানমার মিশনে কাজ করেছেন কূটনীতিক অং কেউ মোয়ে। তখন তিনি মিয়ানমারে মিশনের ডেপুটি চিফ (ডিসিএম) ছিলেন। এরপর রাষ্ট্রদূত হয়ে ২০২০ সালে ফের ঢাকায় দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আসেন অং। দীর্ঘ সময়ে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। অং পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলে রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে বাংলাদেশ কোনো সুবিধা পাবে কিনা -জানতে চাওয়া হয় ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিকদের কাছে।
জবাবে এ কূটনীতিক বলেন, সুবিধা পাব কিনা সেটা বলা কঠিন। তবে আমরা আশা তো করতেই পারি। কারণ, তিনি দুইবার বাংলাদেশে অ্যাসাইনমেন্ট করেছে। আমরা তাকে বেশ কয়েকবার ডেকেছি। তবে ডাকলেও তাকে কখনও অসম্মান করিনি। যতবার ডাকা হয়েছিল তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি। আমরা চাইলে আরও কয়েকবার তাকে ডাকতে পারতাম। কিন্তু আমরা শুধুমাত্র ভালো সম্পর্কের খাতিরে সমন (ডেকে আনা) করিনি।
একই প্রশ্নে সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত অং কিউ মোয়ে পররাষ্ট্রসচিব হলে বাংলাদেশ খুব সুবিধা পাবে -এমনটা ভাবা ঠিক হবে না। মনে রাখতে সে কিন্তু সেনা সরকারের পররাষ্ট্রসচিব হবেন। সেনা সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি তো চাইলেও কিছু করতে পারবেন না। আর তিনি অবশ্যই তাদের অগ্রাধিকারকে গুরুত্ব দেবেন।
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
