বাজেটে অতি দরিদ্রদের কর্মসংস্থানে বরাদ্দ কমছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২২
টানা দুই বছর করোনা মহামারির প্রভাবে গতি হারিয়েছে বিশ্ব অর্থনীতি। সেই অর্থনীতির চাকায় গতি ফেরাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও নিচ্ছে নানা উদ্যোগ। করোনাকালীন সংকট মোকাবিলায় গুরুত্ব দিয়ে পর পর দুটি বাজেটের ঘোষণার পর এবার কোভিড-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে জাতীয় বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আসছে বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কিছুটা বাড়লেও কমছে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে বরাদ্দ।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৯ হাজার ৯৫১ কোটি টাকা। আগামী অর্থবছর তা কিছুটা বেড়ে সাড়ে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এ মন্ত্রণালয়। প্রয়োজনে তা আরও বাড়ানো বা কমানো হতে পারে। এর আগে ২০২০-২১ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ ছিল ৯ হাজার ৮৩৫ কোটি টাকা, সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ২৬৩ কোটি টাকা। এরই মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ে ১০ হাজার ৮৬৫ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
নতুন অর্থবছরের আসন্ন বাজেটে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির জন্য বরাদ্দ কিছুটা কমছে। ২০২১-২২ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৬৫০ কোটি টাকা। এবার তা কমিয়ে ১ হাজার ৬০০ কোটি টাকা করা হচ্ছে। এছাড়া টিআর-কাবিটার জন্যও থাকছে বাড়তি বরাদ্দ।
অর্থ বিভাগের কর্মকর্তারা জাগো নিউজকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাজেটে বিশেষ কিছু থাকছে না। আগামী অর্থবছর থেকে অনেক কর্মসূচি কাটছাঁট হবে। মানবিক সহায়তা প্রতিবছর যেভাবে থাকে সেভাবেই আছে, সেক্ষেত্রে তেমন ব্যত্যয় ঘটেনি। বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং গৃহ মঞ্জুরিসহ অত্যাবশ্যকীয় খাতগুলোতে এমনিতেই প্রতিবছর অর্থ বরাদ্দ থাকে। এছাড়া প্রতি অর্থবছর দুর্যোগ মোকাবিলায় অতিরিক্ত ১০০ কোটি টাকার বরাদ্দ দেয় সরকার।

এদিকে নতুন অর্থবছরে প্রকল্পের মেয়াদ বাড়ানোর ব্যাপারেও সতর্ক সরকার। বলা হচ্ছে, যেসব প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে, অতীতে এ ধরনের প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এবার সে বিষয়ে সিদ্ধান্ত থেকে অনেকটাই সরে আসতে পারে সরকার।
স্বল্পমেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুস্থ পরিবারগুলোর সুরক্ষা দিতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) চালু হওয়ার পর থেকে প্রথম দিকে এর বরাদ্দ ছিল হাজার কোটি টাকা। এরপর ধাপে ধাপে বেড়ে ২০২১-২২ অর্থবছরে হয় ১ হাজার ৬৫০ কোটি টাকা।
বাজেটে অতি দরিদ্রদের কর্মসংস্থানে বরাদ্দ কমছে
সংশ্লিষ্টরা বলছেন, এ বছর ইজিপিপি (অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি) প্লাস নামের নতুন একটি কর্মসূচি শুরু হয়েছে। সেটি বিশ্বব্যাংকের অনুদানে শুধু কক্সবাজার জেলায় বাস্তবায়ন হবে। ২০২২-২৩ অর্থবছরে এ কর্মসূচির জন্য ২৭৫ কোটি টাকা বরাদ্দ থাকবে। রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে কক্সবাজারের স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের জন্য অতিদরিদ্র খাতে যে বরাদ্দ সেটি কক্সবাজার ছাড়া বাকি ৬৩ জেলায় বাস্তবায়ন হবে। কক্সবাজারে ইজিপিপি প্লাস নামের এ বিশেষ কর্মসূচিটি পরিচালনা করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, টিআর-কাবিটার মাধ্যমে প্রান্তিক মানুষ বিভিন্ন সহায়তা পাচ্ছে। দুর্যোগকালে তারা উপকৃত হচ্ছেন আর্থিকভাবেও। ঝড়-বন্যার মতো সমস্যা সমাধানে যে বাড়তি উদ্যোগ আছে, সেসব কার্যক্রমও আগের মতোই চলবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও ভূমিকা থাকে এ মন্ত্রণালয়ের। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে প্রয়োজন অনুযায়ী মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়। বরাবরের মতো এবারও এসব ক্ষেত্রে বাজেটে থাকবে পর্যাপ্ত বরাদ্দ।

২০২২-২৩ অর্থবছরের বাজেট বরাদ্দ বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জাগো নিউজকে বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আগে সব উপজেলায় বাস্তবায়ন করা হতো। এখন যেসব উপজেলায় দারিদ্র্যের হার ২০ শতাংশের কম সেসব উপজেলাকে এ কর্মসূচির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে কর্মসূচির খরচও কমেছে। যেসব উপজেলায় দারিদ্র্যের হার ২০ শতাংশের বেশি সেখানে এ কর্মসূচি চলমান থাকবে। ৪৯২টি উপজেলার মধ্যে বর্তমানে ৩২৩টি উপজেলায় এ কর্মসূচি চলবে, বাকিগুলো বাদ পড়বে। সেক্ষেত্রে ব্যয় কমায় বাজেটে বরাদ্দও কমছে।
তিনি আরও বলেন, কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য বাড়তি ইজিপিপি প্লাস শীর্ষক কর্মসূচি রয়েছে। সেটির জন্য পৃথক বরাদ্দ থাকছে। ফলে সেখানকার অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানে চলবে বিশেষ কর্মসূচি।
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
