বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম রুটে চলবে ২৪ ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪
বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফাজিলপুর-ফেনী রেল লাইন। এখনো ঠিক হয়নি এ রুটের আপ লাইন।
তাই বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম রুটের ১৫টি ট্রেন বাতিল করেছে রেলওয়ে। তবে এ রুটে ২৪টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন সই করা এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। তবে এ শিডিউল কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বার্তায় বলা হয়, অতি বৃষ্টির কারণে বন্যায় আক্রান্ত ফাজিলপুর-ফেনী সেকশনের রেল লাইনের নিচ থেকে পাথর এবং স্লিপার সরে যাওয়ার ফলে আপ লাইন অত্যধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ফিট পাওয়া যায়নি। তবে গত ২৬ আগস্ট থেকে ফাজিলপুর-ফেনী সেকশনের ডাউন লাইন ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণাদেশ আরোপ করে ট্রেন চলাচলের জন্য ফিট দেওয়া হয়। ফলে ফাজিলপুর-ফেনী সেকশনের আপ লাইন ফিট না দেওয়া পর্যন্ত ২৮ আগস্ট থেকে ২৪টি ট্রেন চালানো ও ১৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব ট্রেন চলবে:
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), মহানগর গোধূলী/প্রভাতি (৭০৩/৭০৪), তূর্ণা নিশীথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪), চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস (৭২৯), চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬), চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটের কক্সবাজার স্পেশাল (৯/১০), ঢাকা-লাকসাম-ঢাকা রুটের নোয়াখালী/ঢাকা এক্সপ্রেস (১২/১১) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা কমিউটার (২৯/৩০)।
যেসব ট্রেন চলাচল বাতিল হয়েছে:
লাকসাম-নোয়াখালী সেকশনের উপকূল এক্সপ্রেস (৭১২), চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস (৭৩০); ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭/৭৮৮) (আজ বাতিল, ২৯ আগস্ট থেকে চলবে); চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২) (৮০১ নম্বর ট্রেনটি ২৯ আগস্টও বাতিল থাকবে), কক্সবাজার-চট্টগ্রাম সেকশনের কক্সবাজার এক্সপ্রেস (৮১৩), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (৭২০/৭২৩), লাকসাম-নোয়াখালী-লাকসাম রুটের সমতট এক্সপ্রেস (৪৫/৪৬) এবং চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম সেকশনের ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮)।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ফাজিলপুর-ফেনী সেকশনের রেল লাইনের নিচ থেকে পাথর এবং স্লিপার সরে যাওয়ার ফলে আপ লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটির এখনো মেরামত কাজ সম্পন্ন হয়নি।
তিনি আরও বলেন, তবে গত ২৬ আগস্ট থেকে ফাজিলপুর-ফেনী সেকশনের ডাউন লাইন ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণাদেশ আরোপ করে ট্রেন চলাচলের জন্য ফিট দেওয়া হয়। ফলে ফাজিলপুর-ফেনী সেকশনের আপ লাইন ফিট না দেওয়া পর্যন্ত ২৮ আগস্ট থেকে ২৪টি ট্রেন চালানো ও ১৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
