প্রশাসন নজরদারিহীন খৈয়াছড়া ঝরণা, নিরাপত্তাহীনতায় পর্যটকরা!
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২
মাস খানেক ধরে প্রচন্ড কর্ম ব্যস্ততায় সময় পার করছি। কাজের চাপে মাথা ভো ভো করছিলো। ক্লান্ত মস্তিষ্ককে একটু অবসাদ দিতে এ শহর ছেড়ে ছুটে যেতে হবে কোন পাহাড়,সমুদ্র কিংবা ঝরণাতে। স্বস্তির নিঃশ্বাস নিতে চাই, মস্তিষ্ককে চাপমুক্ত করতে চাই। তাই যানজটের শহর ঢাকা ছেড়ে হঠাৎ ভ্রমণের বেড়িয়ে যাওয়ার কথা মাথায় আসে। আর হ্যা, ভ্রমণ হতে হবে এক দিনের। কারন সাপ্তাহিক ছুটি একদিন, একদিনের জন্য কোথায় যাওয়া যায়?
সেই চিন্তাধারা থেকে প্রথমেই হঠাৎ সীতাকুন্ডের কথা মাথায় আসে। সীতাকুন্ড গেলে একদিনে আমরা বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরতে এবং দেখতে পারবো। তাই কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই ছুটির দিনের আগের রাতে কমলাপুর রেলস্টেশন থেকে রেলে চেপে বসে সোঁজা সিতাকুন্ডের পথে (চট্রগ্রাম জেলায়)।
চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে খৈয়াছড়া ঝরণার অবস্থান। বড়তাকিয়া বাজার থেকে এক কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পুরো পথ পায়ে হেঁটে যেতে হয়। কাঠের সাঁকো, কখনও বাঁশের সাঁকো,ক্ষেতের আইল এবং পাহাড়ের কোল ঘেষে আঁকা বাঁকা ঘন গহীন জঙ্গলের মধ্য দিয়ে চার থেকে পাঁচটি পাহাড় পেরিয়ে দেড় ঘণ্টা দুই ঘন্টা পায়ে হাটার পরে তবেই খৈয়াছড়া ঝরণার দেখা মিলবে। খৈয়াছড়া ঝর্ণা আকার আকৃতি ও গঠনশৈলির দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঝরণা। এর মোট ৯ টি মুল ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ প্রমাণ করে যে এমন আর একটা ঝরণাও বাংলাদেশে এখন পর্যন্ত দেখা যায়নি। বাংলাদেশের সর্ববৃহৎ ঝরনা হওয়াতে এই ঝরণাকে বাংলাদেশের "ঝরণা রাণী" বলা হয়। ধারণা করা হয় প্রায় ৫০ বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে খৈয়াছড়া ঝরণাটি। জনপদহীন পাহাড়ি এলাকা এবং জঙ্গল,ঝোপ,ঝাড়ের গহীনে থাকায় ঝরণার অবস্থান আবিষ্কারে কয়েক যুগ সময় লেগেছে। আবার অনেকের ধারণা প্রায় ৫০ বছর আগে পাহাড়ি ঢলের ফলে খৈয়া ছড়া ঝরণাটি তৈরি হয়েছে, এর পূর্বে এখানে ঝরণাটি ছিল না।
প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এই সৌন্দর্য দেখতে দেশি এবং বিদেশি ভ্রমণপিয়াসুরা ছুটে চলে খৈয়া ছড়া ঝরণা দেখতে। অনেকে রাতের বেলায় চাঁদের আলোয় ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের পাদদেশে তাবু টাঙ্গিয়ে অবস্থান করার ইচ্ছে পোষণ করে। কিন্তু নিরাপত্তা কর্মী, নিরাপত্তা বেষ্টনী না থাকায় নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বা খৈয়াছড়া ঝরণায় রাত্রি যাপনে নিষেধাজ্ঞা রয়েছে।
গত তিন বছরে খৈয়াছড়া ঝরণায় পাহাড়, ঝরণা থেকে পা পিছলে এবং ডাকাতের কবলে পরে দূর্ঘটনায় ১৩ পর্যটকের মৃত্যু হয়েছে। তারপরও ঝরণাটিতে সচেতনতার কোন বালাই নেই, নেই কোন সচেতনতা মূলক ব্যানার-ফেস্টুন। নেই কোন নিরাপত্তা কর্মী। জনপ্রতি ঝরনাতে প্রবেশ ফি ২০টাকা, বন বিভাগ ও ইজারাদার কর্তৃপক্ষের থেকে এমন বেশ কয়েকটি লিফলেট দেখা মিললেও মেলেনি কোন রোড ম্যাপ,বিপদজনক পথ, বিপদজনক পাহাড় বা বিপদজনক ঝরণার কোন সতর্ক বার্তা। গহীন পাহাড়ে প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে নেই কোন নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গলের ভিতর থেকে পর্যটকদের পথ হারিয়ে যাওয়া, ডাকাতি,অপহরণসহ বিভিন্ন বিপদে পরার শতভাগ সম্ভাবনা রয়েছে। ঝরণাগুলোতে যদি বন অধিদপ্তর বা প্রশাসনের কঠোর নজরদারী থাকে এবং কোন স্থানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, কোন স্থানে গেলে নিরাপদ থাকবে, কোন ঝরণায় কতটুকু ওঠা যাবে, কোনটা ঝরণায় ওঠা যাবেনা, কোন পথে চলতে হবে, কোন পথে চলতে হবেনা, লোক শূন্য পথে বা পাহাড়ে বনের গহীনে যাওয়া যাবেনা, এমন দিক নির্দেশনা দেওয়া থাকলে বিভিন্ন দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
