প্রথম দিনেই বুড়িমারী এক্সপেস ট্রেনে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪
দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে জানালা ভেঙে পাথর ট্রেনের মধ্যে পড়েছে। তবে ওই পাথরের আঘাতে কোনো যাত্রী আহত হয়নি বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে পারুলিয়া বাজারে পৌঁছালে উশৃঙ্খল কিশোরসহ কয়েকজন পাথর ছুড়ে মারে।
এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রেনে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিলে হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় জানলা ভেঙে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, মূলত কয়েকটি স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি যাত্রী বিরতি না দেওয়ার কারণে তারা মিছিল করছিল। ওই সময় সেখানে থাকা উশৃঙ্খল কিছু কিশোর পাথর ছুড়ে মারা শুরু করে। এতে ট্রেনের জানালা ভেঙে ভিতরে পাথর চলে আসে।
এদিকে আদিতমারী উপজেলা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আসলে সেখানকার স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে ট্রেনটি আটকে দেন। পরে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ মিছিল প্রত্যাহার করে নেন।
ওই ট্রেনে থাকা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির জানান, হঠাৎ করেই কিছু মানুষ ট্রেনে ঢিল ছুড়েছে। এতে একটি জানালার কাচ ভেঙে পাথর ট্রেনের ভেতরে ঢুকে পড়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তারাই বিষয়টি তদন্ত করবে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে বুড়িমারী এক্সপ্রেসে ঢিল ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
