রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৮

পোশাক নিয়ে তরুণীকে লাঞ্ছনা: বিচার দাবি নারী নেত্রীদের

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৪ মে ২০২২  

নরসিংদীতে পোশাক নিয়ে তরুণীকে লাঞ্ছনার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।
সোমবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‌‘প্রগতিশীল নারী সংগঠনসমূহ’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।

বিক্ষোভে বিপ্লবী নারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার বলেন, নরসিংদীর ঘটনায় আমরা লজ্জিত। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য এবং ধর্মীয় বিদ্বেষ দূর করতে না পারলে মানুষ হিসেবে আমরা বাঁচতে পারব না। বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে নারীরা ভালো অবস্থানে আছে। এ রাষ্ট্রে নারী এবং শিশুরা কুসংস্কারের শিকার হচ্ছে সেটিও রুখে দিতে হবে। এমন ঘটনাগুলোতে প্রশাসন নির্বিকার থাকে। গণমাধ্যম এবং মানুষ যখন ক্ষুব্ধ হয়, তখন সরকারের টনক নড়ে।

গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ বলেন, পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সব জায়গাতেই নারীরা হেনস্তার শিকার হয়। সমাজের কিছু পুরুষ নারীদের সম্মান ও শ্রদ্ধা করতে জানে না। পুরুষদের একটি অংশের মাঝে কর্তৃত্বপরায়ণ ভাব আছে, এটা দূর করতে হবে।

সমাবেশে কয়েকটি প্রগতিশীল নারী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর