শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৯

পাঁচবিবিতে মাদকের আসামী ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্য

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামী ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটেছে। মৃত সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক সেবীদের ধরতে যায় র‌্যাব এর সহকারি পরিদর্শক (এস,আই) সাহেদুজ্জামান সহ কয়েকজন সদস্য। এ সময় র‌্যাব সদস্যদের দেখে মাদক সেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদক সেবীরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেয়। পরে অন্য র‌্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে তার লাশ ভাসতে দেখে। পরে তাকে সন্ধ্যায় উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর