শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৮

পাঁচবিবিতে কারেন্ট জাল জব্দ, জরিমানা

মতলুব হোসেন, জয়পুরহাট

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

জয়পুরহাটের পাঁচবিবি বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দোকান থেকে অবৈধভাবে কারেন্ট জাল জব্দ করাসহ জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা পাঁচবিবি বাজার আজাদের দোকান, রতনপুরের অহিদুল মুন্সির দোকান ও কড়িয়া বাজার থেকে প্রায় ১৫’শ মিটার (৩০ পিস) কারেন্ট জাল জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সারওয়ার অবৈধ্য কারেন্ট জাল বিক্রয়ের অপরাধে দোকানীর বিরুদ্ধে ভাম্যমান আদালত বসিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষন, ১৯৫০ আইনের ৫(১) ধারায় বার হাজার টাকা জরিমানা করেন। পরে উপজেলা পরিষদের সামনে পরিবেশ রক্ষায় জব্দকৃত জালগুলো আগুনে পোড়ার বদলে কাঁচি দিয়ে কেটে ফেলেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নূর-নবী। 

এই বিভাগের আরো খবর