পদত্যাগ করবেন উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব থেকে সলমান
মোঃমাছুম আহমদ জুড়ী প্রতিনিধি :
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। তিনি এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গতকাল সোমবার রাত ৯টায় পৌর শহরের বাদেমনসুর এলাকায় তাঁর নিজ বাসভবনে বিপুল সংখ্যক নেতাকর্মীর মধ্যে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ওই ঘোষণা দেন সফি আহমদ সলমান। এরআগে গত রোববার তিনি জাতীয় সংসদ নির্বাচন কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন।
এর আগে সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। তিনি মঙ্গলবার দুপুরে কালের কণ্ঠের এই প্রতিবেদককে বলেন, পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে সোমবার বিকেলে তাঁর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান ওই পদত্যাগপত্রটি জমা দেন।
নিজের প্রার্থীতা ঘোষণা করে মতবিনিময় সভায় কান্নায় ভেঙ্গে পড়েন সফি আহমদ সলমান। এসময় উপস্থিত নেতাকর্মী ও অনুসারীরা তাঁকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য জোর দাবি জানান।
উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মী ও অনুসারীদের উদ্দেশ্যে সফি আহমদ সলমান বলেন, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিলো, এই অবহেলিত, নিগৃহিত, নির্যাতিত, অধিকার বঞ্চিত কুলাউড়ার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা। কুলাউড়াকে দেশের অন্যতম শ্রেষ্ঠ একটি উন্নয়নের রোল মডেলের উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবনে নির্বাচনে যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন সবার সম্মুখে তিনি বলেছেন, আমার হাতে ৩০০ জনের নাম দেয়ার ব্যবস্থা আছে, বাকিটুকু আপনারা যারা দলের নিবেদিত প্রাণ, যাদের তৃণমূলে গ্রহণযোগ্যতা আছে তারা নির্বাচিত হয়ে আসেন। আমি উন্মুক্ত করে দিলাম এবং প্রত্যেক এলাকায় যেনো আওয়ামীলীগের প্রার্থীর সাথে একজন প্রতিদ্বন্ধী থাকে। এখানে দলীয় কোনো প্রতিবন্ধকতা নেই। নেত্রী বলেছেন, যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আমার দলের সংসদ সদস্য হিসেবে মনোনীত হবেন। এই আশায় আশান্বিত হয়ে আল্লাহর ওপর ভরসা ও আপনাদের ওপর আস্থা রেখে আমি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মুহিম খাঁন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা ফটিক মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইন্তাজ আলী, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামছুল ইসলাম, ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, আব্দুল মুনিম, আব্দুল মতিন চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, দরছ মিয়া, আব্দুল কাদির, হেলাল আহমদ, আব্দুল মালিক ফজলু, মাহবুব হাসান জসিম, ফজলুর রহমান, নোমান আহমদ, বিমলেন্দু শেখর দাস, মনু মিয়া, শংকর উরাং, নুর মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ জমসেদ আলী, বাছিদুর রহমান আনার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, ক্লিবডন চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন লালসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সফি আহমদ সলমান ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজারে-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
