নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬
সংগৃহীত ছবি
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর শুরু হবে গণনা ও ফলাফল ঘোষণা। অনেকে প্রশ্ন করছেন—ফলাফল পরিবর্তন করে আরেকজনকে বিজয়ী ঘোষণা করার সুযোগ আছে কি না? অথবা রেজাল্টে কারচুপির সুযোগ কতটা?
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, নির্বাচনের ফলাফল কয়েকটি ধাপে প্রস্তুত করতে হয়। প্রতিটি ধাপে প্রার্থীদের পোলিং এজেন্ট, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতি থাকে। এ কারণে কারচুপি বা রেজাল্ট পরিবর্তন করা অত্যন্ত কঠিন। তবে অতীতে বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। এবারের নির্বাচনে সেই ইতিহাস পুনরাবৃত্তি না হওয়ার জন্য কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেভাবে ফলাফল গণনা ও ঘোষণা হয়
- ভোটগ্রহণ শেষ
- বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ। কেন্দ্রের ভেতরে ভোটার থাকলে সাড়ে ৪টার পরও ভোট চলবে।
- প্রতিটি কক্ষের ব্যালট বাক্স প্রার্থীদের এজেন্টদের সামনে লক করা হয়।
- গণনা কক্ষে ব্যালট খোলা
- প্রতিটি কেন্দ্রে আলাদা গণনা কক্ষে ব্যালট বাক্স খোলা হয়।
- উপস্থিত থাকেন: প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, প্রতিটি প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক।
- ব্যালট বাক্সের নম্বর ও লক নম্বর মিলিয়ে নেওয়া হয়।
- দুই ধরনের ব্যালট আলাদা করা
- সংসদ নির্বাচনের সাদা ব্যালট ও গণভোটের গোলাপি ব্যালট আলাদা করা হয়।
- ছেড়া, সিল না থাকা বা স্বাক্ষরবিহীন ব্যালট বাতিল হিসেবে গণ্য করা হয়।
- প্রতীকভিত্তিক গণনা
- প্রতিটি ব্যালট টালি করে গণনা করা হয়।
- গণভোটের ব্যালট ‘হ্যাঁ’ ও ‘না’ দুই ভাগে আলাদা করা হয়।
- গণনা দুইটি টিম করে করা হলে সময় কম লাগে।
- রেজাল্ট শিট প্রস্তুত
- নির্বাচন কমিশনের ১৬ নম্বর ফরমে রেজাল্ট শিট তৈরি করা হয়।
- ভোটের সংখ্যা অংকে ও কথায় দুইভাবে লেখা হয়। কাঁটাছেড়া করা যায় না।
- মোট ভোট, বাতিল ভোট, বৈধ ভোট ও প্রার্থীদের ভোটের সংখ্যা মিল থাকতে হবে।
- প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা স্বাক্ষর করেন।
- রেজাল্ট শিটের বিতরণ
- একটি কপি কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো হয়।
- দুটি কপি ব্যালট বস্তায় সিলগালা করে রাখা হয়।
- একটি কপি প্রিসাইডিং অফিসার নিজের কাছে রাখেন।
- একটি কপি নির্বাচন কমিশনে পাঠানো হয়।
- প্রার্থীদের এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকদের চাইলে কপি দেওয়া হয়।
- কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
- প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসারের নিরাপত্তায় ফলাফল ও ব্যালট নিয়ে যাওয়া হয়।
- সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে (উপজেলা নির্বাহী কর্মকর্তা/উপজেলা নির্বাচন কর্মকর্তা) ফলাফল জমা দেওয়া হয়।
- কন্ট্রোল রুমে মাইকে ঘোষণা
- কেন্দ্রভিত্তিক ফলাফল প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে মাইকে ঘোষণা করা হয়।
- পোস্টাল ব্যালট গণনা
- পোস্টাল ব্যালট আলাদাভাবে গণনা করা হয়।
- প্রার্থীদের পোলিং এজেন্ট উপস্থিত থাকেন।
- চূড়ান্ত ফলাফল ঘোষণা
- রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
- প্রার্থীদের এজেন্ট বা প্রার্থীরা উপস্থিত থাকতে পারেন।
পুনঃগণনা ও আপত্তির সুযোগ
- কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্বাচন কমিশনে পুনঃগণনার আবেদন করতে পারেন। কমিশন অনুমতি দিলে পুনঃগণনা হয়।
- ফলাফল নিয়ে আপত্তি থাকলে ভোট শেষ হওয়ার পর নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করা যায়।
সারসংক্ষেপ প্রতিটি ধাপে প্রার্থীদের এজেন্ট, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতি থাকায় ফলাফল পরিবর্তন বা কারচুপির সুযোগ প্রায় নেই। অতীতে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠলেও এবার কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি ব্যালটের কারণে গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে ফলাফল নির্ভুল ও বিশ্বাসযোগ্য হবে।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
