নিখোঁজের ৪ দিন পর বাড়ির অদূরে সোহানের মাটি চাপা মরদেহ উদ্ধার
জাকির হোসেন সুমন
প্রকাশিত: ২০ মে ২০২৩
নিখোঁজের চারদিন পর সোহানের সন্ধান মিলেছে। তবে জীবিত নয়,মৃত। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও এলাকার একটি বাগানে মাটি চাপা দেয়া অবস্থায় আট বছরের এই শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৯ মে) সকালে বাড়ির পাশের একটি বাগানে মাটি চাপা দেয়া অবস্থায় তার মরদেহের সন্ধান পান এক নারী। প্রথমে স্বজন এবং পরে পুলিশকে জানানো হয়। এর আগে গত সোমবার (১৫ মে) সন্ধ্যায় সোহান নামের এই শিশু নিখোঁজ হয়।
এদিকে, শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিখোঁজের পর কেনো এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। এরইমধ্যে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশের বিভিন্ন সংস্থার।
স্বজনরা জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু সোহানকে। এমন পরিস্থিতিতে আশপাশে খুঁজে না পেয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা আনোয়ার হোসেন।
তারপর পুলিশও তৎপর। কিন্তু খোঁজ মেলেনি কোথাও। অবশেষে শুক্রবার সকাল এগারোটায় বাড়ির অদূরে শিশুটির সন্ধান মেলেছে। তবে জীবিত নয়। সেখানে বাগানে মাটি চাপা দেয়া অবস্থায় তার মরদেহের সন্ধান মেলে। আর তা দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এমন মর্মান্তিক দৃশ্য দেখতে ভিড় জমে হাজারো মানুষের।
এলাকাবাসী এবং স্বজনরা আরও জানান, তাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এমন নির্মম ঘটনা ঘটিয়েছে। তারা জড়িতদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিশু সোহানের বাবা আনোয়ার হোসেন জানান,তার দুই সন্তানের মধ্যে সোহান ছোট। বেশ আদরের ছিল। এই সন্তানের গায়ে কখনও টোকাও দেননি। কিন্তু কি কারণে প্রতিপক্ষ ঘাতকরা এমন কাণ্ড ঘটিয়েছে। তার সুষ্ঠু বিচার চান তিনি।
এদিকে, শিশু সোহান নিখোঁজের পর থেকেই তৎপর হয়ে উঠে পুলিশ। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শিশু সোহানের বাড়ির আশপাশ, ঝোপ জঙ্গল এবং পুকুরেও সন্ধান চালানো হয়। ছোট্ট শিশুটি কোনো কারণে অপমৃত্যুর শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তাকে যে হত্যা করে মাটি চাপা দেয়া হবে। তা কল্পনাও করা হয়নি। অন্যদিকে, কেনো এবং কি কারণে এমন হত্যাকাণ্ড তা খুঁজে দেখতে শুরু করেছে পুলিশ।
এরইমধ্যে থানা ও জেলা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনা উদঘাটনে মাঠে নেমেছে বলে জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পলাশ কান্তি নাথ। তিনি জানান,গত সোমবার থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির পর থেকে তৎপর ছিল পুলিশ। তবে দ্রুত এই ঘটনায় জড়িতদের সনাক্ত করা হবে বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছোট ছেলে সোহান এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এদিকে,গতকাল শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
