নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাকে হত্যা করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ
আব্দুল হালিমের স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল হালিম (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে ২০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, মৃত্যু ও টাকা লুটের ব্যাপারে পরিবারের অভিযোগ রহস্যজনক।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় পুলিশ বীর মুক্তিযোদ্ধা হালিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আব্দুল হালিম ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।
নিহতের ছেলে হাফেজ মো. মাসুদ জানান, পরিবারের লোকজন মঙ্গলবার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রাতে তার বাবা নিজের রুমে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার সময় ঘুমন্ত অবস্থায় তিনজন লোক তার হাত-পা ও চোখ বেঁধে মারধর করেন। পরে রাত ২টার দিকে দুর্বৃত্তরা যাওয়ার সময় জমি বিক্রির ২০ লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। দুর্বৃত্তরা কীভাবে রুমে প্রবেশ করেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি মাসুদ।
নিহতের ছোট মেয়ে নুরুননেছা জানান, রাত আড়াইটার দিকে তাদের ভাড়াটিয়ার মেয়ে ফোন করে জানায় যে তাদের বাসায় ডাকাতি হয়েছে। তার ভাইকে হাত-পা বেঁধে, মারধর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তার বাবাও কোনো কথা বলছেন না। এ খবর পাওয়ার পর তিনি ধর্মগঞ্জ বাসায় ছুটে যান। নুরুননেছা আরও জানান, বাসায় বিশ থেকে ত্রিশ লাখ টাকা ছিল। সেই টাকা নিয়ে গেছে। বাড়ির কাজ করার জন্য ব্যাংক থেকে মাসখানেক আগে ওই টাকা উত্তোলন করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মাহিনুর বেগম জানান, তার স্বামী কাঁচামাল ব্যবসায়ী। প্রতি রাতে দুইটার দিকে কাঁচামাল সংগ্রহ করতে বাসা থেকে বের হন। ওইদিনও রাত দুইটার দিকে তার ঘুম ভাঙলে তিনি বাড়িওয়ালার ঘরের দরজায় শব্দ এবং ভেতরে গোঙানির শব্দ শুনতে পান। তখন তিনি দরজা খুলে দেখতে পান বাড়িওয়ালার ফ্ল্যাটের প্রধান ফটক খোলা। তিনি বাসার ভেতরে ঢুকে দেখতে পান রুমের ভেতরে ঢোকার দুটি দরজা বাইরে থেকে আটকানো। তখন তিনি বাইরের ছিটকিনি খুলে দেখতে পান গামছা দিয়ে বাড়িওয়ালার ছেলে হাফেজ মাসুদের হাত-পা বাঁধা এবং অপর একটি কাপড়ের টুকরো দিয়ে মুখ বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে রয়েছেন। তখন তিনি মাসুদের হাত-পা ও মুখের বাঁধন খুলে দেন। পাশের রুমে গিয়ে দেখতে পান বিছানার ওপর বাড়িওয়ালার মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, যে ঘরে ঘটনা ঘটেছে সে ঘরে বাইরে থেকে কারো ভেতরে প্রবেশ করার কোনো আলামত পাওয়া যায়নি। ঘরটিতে চারটি সিসি ক্যামেরা রয়েছে। তবে দুর্বৃত্তরা ক্যামেরার মেশিন থেকে হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, নিহতের এক ছেলে ও দুই মেয়ে। মেয়েরা স্বামীর বাড়ি থাকেন। ছেলের পরিবারের সঙ্গে আব্দুল হালিম নিজ বাড়িতে থাকেন। ঘটনার সময় ছেলে ও আব্দুল হালিম ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। ঘটনাটি রহস্যজনক। গুরুত্বসহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য ও খোঁজ খবর নেন।
পরে গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবেআব্দুল হালিমের মৃত্যু ও টাকা লুটের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি আলাদাভাবে তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি পুলিশ ও র্যাব। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে তারা।
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
