নতুন বছরে মৌলিক গান নিয়ে কাজ করব: মীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩
শাহরিন সুলতানা মীম। সুরের মানুষ, গানের মানুষ তিনি। গানকে হৃদয়ে রেখে হাঁটছেন দূরে- বহুদূরে যাওয়ার প্রত্যয়ে। এরই মধ্যে ‘এক চোখেতে হাসন কান্দে আরেক চোখে লালন’ গান গেয়ে লালন ভক্তদের মন জয় করেছেন মীম।
মীম বন্ধুদের সঙ্গে করা গান ফেসবুকে আপলোড তারপর ভাইরাল হয়ে আলোচনায় আসেন। ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। লালনগীতি বেশি গাওয়ার কারণে ‘লালনকন্যা’ নামেও পরিচিতি লাভ করেছেন।
আরও পড়ুন: নতুন রূপে দেখা যাবে ডিপজলকে
তিনি স্বপ্নের পরিধি আরও প্রসারিত করতে যুক্ত হন- আরটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’তে।

মীমের মেধামনন দিয়ে চতুর্থ স্থান দখল করেন। পেছনের সবকিছু পুঁজি করেই তার এই গানযুদ্ধ। গানযুদ্ধ, শ্রোতাদের মন জয়ের গল্প এবং বর্তমান ব্যস্ততা নিয়ে মীম বলেন- ‘শীতকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় বন্ধ। টুকটাক স্টেজ শো করছি, পরিবারকে সময় দিচ্ছি। কিছু পরিকল্পনা করছি- নিজেকে কীভাবে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাব। আমি আসলে সবসময় গান নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি।’
আরও পড়ুন: ইশরাত নিশাত নাট্য পুরস্কার প্রদান ১৯ জানুয়ারি
সাধারণ মানুষের মতো একজন শিল্পীরও পরিকল্পনা থাকে। শুরু হয়েছে নতুন বছর। নতুন বছরে মীমের পরিকল্পনা নিয়ে বলেন-‘নতুন বছরের পরিকল্পনা বলতে পুরাতন বছরের হিসেব মেলাবো। যা যা পাইনি তার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব নতুন করে। নতুন স্বপ্নের রঙে নিজেকে রাঙাব। আমার পড়ালেখা শেষ পর্যায়ে।
আরও পড়ুন: সেরা সংগীত বিভাগে গোল্ডেন গ্লোব পেয়েছে ‘নাটু নাটু’
পড়ালেখা শেষ করে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছে অনেক। ছোটবেলা থেকে বাবা-মা দুজন শিক্ষক এজন্যই হয়তো এ ইচ্ছেটা প্রচণ্ড। আর গান দিয়ে শ্রোতাদের এত ভালোবাসা পেয়েছি, গানকে বুকে ধরে রেখে কণ্ঠে তুলব সুর। শ্রোতাদের ভালোবাসা আমাকে দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। তাই গানকে আঁকড়ে রাখতে চাই, আগলে থাকতে চাই। লোকগানকে ছড়িয়ে দিতে চাই সর্বত্র কেননা, লোকগান আমাদের জীবনের কথা বলে।’
মৌলিক গান নিয়ে কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে মীম বলেন- ‘একজন শিল্পীর পরিচয় তার মৌলিক গান। ইচ্ছে আছে এ বছরে মৌলিক গান নিয়ে কাজ করার। নিজের ভালো দিক গুলোকে ধারণ করে খারাপ দিকগুলো শোধরানোর চেষ্টাও থাকবে। সর্বোপরি নিজেকে ভালো মানুষ এবং নিজের সৎ ইচ্ছেগুলোর পূর্ণতা দিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব। এজন্য সবার দোয়া চাই।’
বিভিন্ন চ্যানেল থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখান থেকে অনেক শেকড়ের গান উঠে আসে। তবে শুনতে তিক্ত হলেও সত্যি বর্তমান প্রজন্ম শেকড়ের গান থেকে অনেক দূরে। তাই লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন, এমন মন্তব্য করে মিম আরও বলেন- ‘বর্তমান অনেক সময় শেকড়ের গানগুলোই বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা মোটেই কাম্য নয়। আমরা লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। সুতরাং, লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’
জীবনের উত্থান-পতনেও গান তাকে ছাড়েননি। তিনি গানের মাঝে নিজের সুখ খুঁজে পান। তার স্বপ্ন শুধুই গান নিয়ে। তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এ শুরু থেকেই মীমের সুরে মুগ্ধ বিচারকগণ। মীমের মেধামনন দিয়ে চতুর্থ স্থান দখল করেন।
‘বাংলার গায়েন’র জার্নি নিয়ে বলেন- ‘বাংলার গায়েন জার্নিটা আমার কাছে স্বপ্নের মতো। আমি কখনো ভাবিনি বাংলার গায়েনে আমার যাত্রা এতো দীর্ঘ হবে, এত গুণী মানুষের সংস্পর্শ পাব, এত মানুষের ভালোবাসা পাব। সব মিলিয়ে বাংলার গায়েন আমার কাছে আবেগ, অনুভূতি আর ভালোবাসার সংমিশ্রণ। কৃতজ্ঞতা আরটিভির প্রতি। এরকম একটি প্লাটফর্ম করে মেধা যাচাইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।’

সবার কাছে দোয়া চেয়ে মীম বলেন- ‘এ পথে হাঁটার জন্য শ্রোতারাই আমাকে সাহস জুগিয়েছে, নিজের অদম্য ইচ্ছে আর পরিশ্রম সবকিছু যোগ হয়েছে এই সাহসের প্রতি। তাদের প্রতি কথা তাই একটাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসায় রাখবেন। এতটা পথ যখন পাড়ি দিয়েছি, আমার এ চলার পথ দীর্ঘ হোক, সেই শুভকামনায় রাখবেন।’
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
