দুদকের জালে মোল্লা সজল
আশরাফুল আলম সিদ্দিকী
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা থেকে দৈনিক জমা-খরচ বইয়ে কম দেখানো, শিক্ষকদের পিএফ ফান্ডের টাকা অ্যাকাউন্টে জমা না দেয়া, কাল্পনিক ঋণ গ্রহণ ও ভুয়া ঋণ পরিশোধ দেখানো ও ভুয়া ভাউচারের মাধ্যমে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫ কোটি ১৪ লাখ ৮ হাজার ২০০ টাকা আত্মসাৎ করে দ্দুকের জালে ফেঁসে গেছেন সাবেক গভর্নিং বডির সভাপতি মশিউর রহমান মোল্লা সজলসহ অত্র প্রতিষ্ঠানের ৬ শিক্ষক ও কর্মকর্তা। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার গুণধর পূত্র। সজলের বিতর্কিত কর্মকান্ডের ঘটনায় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বিব্রতবোধ করছেন।
সম্প্রতি যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অর্থ আত্মসাতের মামলায় চার্জশীট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ওই চার্জশিটে নাম থাকা অন্যরা হলেন- যাত্রাবাড়াী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবু ইউসুফ, অফিস সহকারী শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক প্রতিনিধি ও বর্তমানে ইংরেজি শিক্ষক আব্দুর রউফ মোল্লা, সাবেক শিক্ষক প্রতিনিধি ও বর্তমানে ইংরেজি শিক্ষক অহিদুল ইসলাম এবং সাবেক শিক্ষক প্রতিনিধি ও বর্তমানে প্রাথমিক শাখার শিক্ষক অহিদা খানম। তার মধ্যে অফিস সহকারী শহিদুল ইসলাম অবসরে চলে গেছেন। তদন্ত শেষে আদালতে চার্জশিটটি দাখিল করেছেন দুদকের উপ পরিচালক হাফিজুল ইসলাম। এরআগে ২০১৯ সালে উপসহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মামলাটি দায়ের করেন।
স্কুলে এখনও কর্মরত চার্জশিটভুক্ত তিন শিক্ষকের বিষয়ে বর্তমান অধ্যক্ষ মরিয়ম বেগম একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা অফিশিয়ালি চার্জশিটের বিষয়টি জানি না। এখনও কোনো কিছু আসেনি। জানার পর ব্যবস্থা নেয়া হবে। সম্ভবত ২০১৩ কিংবা ২০১৪ সালে কলেজ শাখা চালু করা হয়।’
মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি জানে আলম বলেন, ‘আমার কাছে খবরটি এখনও আসেনি। অফিসিয়ালি জানার পর পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে গভর্নিং বডিই থাকে। ম্যানেজিং কমিটি থাকে না। শুধু স্কুল হলে ম্যানেজিং কমিটি থাকে। গত জানুয়ারি মাসে আমি দায়িত্ব নিয়েছি।
চার্জশিটের তথ্যানুযায়ী, ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ মার্চ সময়ে দৈনিক আদায় রেজিস্টার অনুযায়ী বিভিন্ন তারিখে মোট ৬ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৯৫৫ টাকা আদায় করা হয়। কিন্তু, জমা-খরচ খাতায় ওই সময়ে ৬ কোটি ৫২ লাখ ১০ হাজার ৭৯৮ টাকা জমা দেখানো হয়। এতে ছাত্র-ছাত্রীদের থেকে আদায় করা ৩৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকা কম দেখিয়ে আত্মসাৎ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ভবিষ্যৎ তহবিলে (পিএফ) জমা দেয়ার জন্য স্কুলের নামে সোনালী ব্যাংক যাত্রাবাড়ী শাখার অ্যাকাউন্ট থেকে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে ১১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকা উত্তোলন করা হয়। এই টাকা ভবিষ্য তহবিলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে অধ্যক্ষ আবু ইউসুফ ও প্রধান হিসাবরক্ষক শহিদুল ইসলাম অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে আত্মসাৎ করেছেন।
অনুসন্ধানে দেখা যায়, ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে দৈনিক জমা-খরচ বই অনুসারে নগদ কোনো স্থিতি ছিল না। কিন্তু স্কুলের নামে সোনালী ব্যাংক যাত্রাবাড়ী শাখার অ্যাকাউন্ট অনুযায়ী ওই তারিখে ২ লাখ ৪০ হাজার ৫৫৮ টাকা ব্যাংক স্থিতি ছিল। জমা-খরচ বই ও মাসিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী মোতাবেক ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সময়ে মোট আয় ২৮ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৭৫৮ টাকা এবং মোট ব্যয় ২৪ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৭৩৪ টাকা। সেই হিসেবে মোট উদ্বৃত্তের পরিমাণ ৪ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৬১২ টাকা। ২০১৭ সালের মার্চ মাসে নগদ জমা-খরচের খাতা অনুযায়ী নগদ স্থিতি ১ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৫৪৪ টাকা এবং ব্যাংক হিসাব বিবরণী অনুযায়ী ব্যাংক স্থিতি ৩৭ লাখ ৮৫ হাজার ৮১৫ টাকাসহ মোট ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৩৫৯ টাকা। অধ্যক্ষ আবু ইউসুফ ও প্রধান হিসাবরক্ষক শহিদুল ইসলাম অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে অবশিষ্ট নগদ ২ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ২৫৩ টাকা হিসাবে কম দেখিয়ে আত্মসাৎ করেছেন।
অনুসন্ধানে আরো জানা যায়, স্কুলের উদ্বৃত্ত তহবিল ও দৈনিক কালেকশন অনুযায়ী কখনও কোনো ধরনের ঋণের প্রয়োজন ছিল না। তারপরও অধ্যক্ষ আবু ইউসুফ আত্মসাতের উদ্দেশে জমা-খরচ বইয়ে ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকার কাল্পনিক ঋণ দেখিয়েছেন। তার মধ্যে ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দেখান। কাল্পনিক ঋণ হিসাবের বিপরীতে ভুয়া ঋণ পরিশোধের নামে ৯২ লাখ ৮৫ হাজার টাকার মধ্যে ১৯ লাখ ৫০ হাজার টাকা নগদ উদ্বৃত্ত থেকে পরিশোধ দেখান। অধ্যক্ষ আবু ইউসুফ ও প্রধান হিসাবরক্ষক শহিদুল ইসলাম অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে অবশিষ্ট ৭৩ লাখ ৩৫ হাজার টাকা ভয়া ঋণ পরিশোধের (প্রকৃতপক্ষে পরিশোধ করা হয়নি) নামে ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।
তদন্তকালে দেখা যায়, স্কুলের নামে প্যাডে তৈরি ডেবিট ভাউচারে ২০১৫ সালের ১৭ মে তারিখে কমিটি গঠন বাবদ তিনটি আলাদা ভাউচারে ২ লাখ ৩০ হাজার, একই বছরের ২৫ ফেব্রুয়ারি তারিখে একটি ভাউচারে অভ্যন্তরীণ পরীক্ষা বিল ও সম্মানি বাবদ ২২ লাখ ৭২ হাজার ৩০৩ টাকা; ৯ জুন তারিখে দুটি ভাউচারে মিডিয়া খরচ বাবদ ৮০ হাজার টাকা; ২০১৬ সালের ১১ জুলাই একটি ভাউচারে মামলার নিষ্পত্তি বাবদ ৫০ হাজার ও ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর একটি ভাউচারে ঋণ পরিশোধ বাবদ ১০ লাখ টাকাসহ মোট ৪০ লাখ ৮২ হাজার ৩০৩ টাকা সেবাদানকারী বা প্রাপকের তৈরি বিল ছাড়াই স্কুলের নিজস্ব ডেবিট ভাউচারের মাধ্যমে পরিশোধ (প্রকৃতপক্ষে পরিশোধ করা হয়নি) দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। অধ্যক্ষ আবু ইউসুফ ও প্রধান হিসাবরক্ষক শহিদুল ইসলাম অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে ভাউচার ছাড়াই খরচ দেখিয়ে ৯৯ লাখ ৬৭ হাজার ১২ টাকা আত্মসাৎ করেন।
দুদক সূত্র বলছে, আবু ইউসুফ তার দায়িত্ব পালনকালে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ মার্চ সময়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা টাকা থেকে দৈনিক জমা-খরচ বইয়ে কম দেখিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১৫৭ টাকা, জমা-খরচ হিসাব গরমিল দেখিয়ে ২ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ২৫৩ টাকা, প্রতিষ্ঠানের শিক্ষকদের ভবিষ্যৎ তহবিলে (পিএফ) জমা দেয়ার জন্য ব্যাংক থেকে উত্তোলন করেও পিএফ ফান্ডের অ্যাকাউন্টে জমা না দিয়ে ১১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকা, কাল্পনিক ও ভুয়া ঋণ পরিশোধের নামে ৭৩ লাখ ৩৫ হাজার, স্কুলের নামের প্যাডে তৈরি করা ডেবিট ভাউচারের মাধ্যমে উত্তোলন করা ৪০ লাখ ৯২ হাজার ৮০৩ টাকা, কোনো ধরনের ভাউচার ছাড়াই ভুয়া খরচ দেখিয়ে ৯৯ লাখ ৬৭ হাজার ১২ টাকাসহ মোট ৫ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৩০ টাকা অফিস সহকারী/হিসাবরক্ষক শহিদুল ইসলাম ও অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আত্মসাৎ করেছেন।
দুদক সূত্র আরো বলছে, অফিস সহকারী শহিদুল ইসলাম প্রতিষ্ঠানের জন্য সংগ্রহ করা সম্পদ ও তহবিলের যথাযথ লিপিবদ্ধ এবং আয়-ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণের দায়িত্বে ছিলেন। এছাড়াও ২০১৩ সালের ২৫ মে থেকে ২ বছরের জন্য ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোল্লা। তিনি ২০১৪ সালের ১৮ মার্চ গঠিত অর্থ কমিটিতে এবং ১৮ ডিসেম্বর গঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটিতে দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠানের জন্য সংগ্রহ করা সম্পদ ও তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। তার ওপর অর্পিত দায়িত্ব পালন না করে ২০১৩ সালের ৩১ মে থেকে ২০১৫ সালের ১৯ এপ্রিল পর্যন্ত সময়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা টাকা থেকে দৈনিক জমা-খরচ বইয়ে কম দেখিয়ে ১১ লাখ ৪ হাজার ২৪৫ টাকা, প্রতিষ্ঠানের শিক্ষকদের ভবিষ্যৎ তহবিলে (পিএফ) জমা দেয়ার জন্য ব্যাংক থেকে উত্তোলন করেও পিএফ ফান্ডের অ্যাকাউন্টে জমা না দিয়ে ১১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকা, স্কুলের নামের প্যাডে তৈরি করা ডেভিট ভাউচারের মাধ্যমে উত্তোলন করা ৩৯ লাখ ৫২ হাজার ৩০৩ টাকা, কোনো ধরনের ভাউচার ছাড়াই ভুয়া খরচ দেখিয়ে ২০১২ সালের ১৫ জুলাই থেকে ২০১৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত সময়ে ৮৮ লাখ ৬৭ হাজার ২ টাকাসহ মোট ১ কোটি ৫১ লাখ ১২ হাজার ৮৫৫ টাকা সাবেক অধ্যক্ষ আবু ইউসুফ, অফিস সহকারী বা হিসাবরক্ষক শহিদুল ইসলাম ও অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এসব অভিযোগ ও টাকা আত্মসাত, দুদকের মামলা ও চার্জশীপসজ সার্বিক বিষয়ে জানতে গভর্নিং বডির সাবেক সভাপতি মশিউর রহমান মোল্লা সজলকে তার ব্যক্তি মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। যারফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
