দুঃখ ঘুচছে উত্তরের, দূরত্ব কমবে ১১২ কিমি
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪
দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের মাধ্যমে ঘুচতে যাচ্ছে উত্তরের মানুষের দীর্ঘদিনের দুঃখ। প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে পাঁচ বছর পর এই রেলপথ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে বগুড়ার রেলপথের দূরত্ব যেমন কমবে, তেমনি সম্প্রসারিত হবে ব্যবসা-বাণিজ্য। গতি আসবে জীবনযাত্রায়।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এখন আর উত্তরাঞ্চলবাসীর স্বপ্ন নয়; বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আগামী বছরের শুরুতে নির্মাণকাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে বগুড়ার রেলপথের দূরত্ব কমবে ১১২ কিলোমিটার; সময় বাঁচবে তিন-চার ঘণ্টা।
জেলা প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রস্তাব-সংবলিত চার ধারার নোটিশ ভূমি মালিকদের কাছে পাঠানো হয়েছে। পাশের জেলা সিরাজগঞ্জেও জমির মালিকদের নামে নোটিশ প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে।
রেলপথ নির্মাণের কাজ শুরুর খবরে শুধু বগুড়া নয়; আশপাশের জেলার মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা বলেছেন, এর মধ্য দিয়ে ঘুচতে যাচ্ছে উত্তরের মানুষের দীর্ঘদিনের দুঃখ।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা ও রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়ার সঙ্গে সিরাজগঞ্জের সরাসরি রেলপথ নেই। অথচ দুই জেলার মধ্যে দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার। নতুন রেলপথ চালু হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে পাঁচ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব। বর্তমানে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ না থাকায় এই অঞ্চলের ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর ও পাবনার ঈশ্বরদী হয়ে প্রায় ১২০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়। বাড়তি পথ ঘুরতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে তেমনি বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বগুড়া থেকে যেখানে সড়কপথে ঢাকায় পৌঁছাতে লাগে ছয় ঘণ্টা, সেখানে ট্রেনে যেতে লাগে ৯-১০ ঘণ্টা। প্রকল্প বাস্তবায়ন হলে রেলপথে অন্তত তিন-চার ঘণ্টা সময় বাঁচবে। একইসঙ্গে বছরে আন্তনগরের দুটি ট্রেনে জ্বালানি সাশ্রয় হবে চার কোটি ৩৩ লাখ টাকার বেশি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ৮৫ কিলোমিটার ডুয়েল গেজ (ব্রড গেজ ও মিটার গেজ) নতুন রেলপথ নির্মাণে ৯৬০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। এর মধ্যে বগুড়ার সীমানা পর্যন্ত অধিগ্রহণ করা হবে ৪৭৯ দশমিক ১৫ একর। বাকি ৪২০ দশমিক ৬৮ একর জায়গা অধিগ্রহণ করা হবে সিরাজগঞ্জ জেলায়। ভূমি অধিগ্রহণের জন্য এক হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি অনুমোদন পায়। বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থে ওই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয় পাঁচ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে তিন হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা ঋণ দেবে ভারত। শুরুতে প্রকল্পটি ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু পরামর্শক নিয়োগ এবং নকশা চূড়ান্ত করা নিয়ে বিলম্বের কারণে তা সম্ভব হয়নি। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ পরামর্শক নিয়োগ দেওয়ার পর ২০২৩ সালের ৩০ জুন চূড়ান্ত নকশা প্রণয়ন করে তারা।
প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে একটি হলো- বগুড়ার ছোট বেলাইল এলাকা থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ৭৩ কিলোমিটার এবং অপরটি বগুড়ার কাহালু স্টেশন থেকে রাণীরহাট পর্যন্ত ১২ কিলোমিটার। মূলত সান্তাহারের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে সান্তাহার হয়ে দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেনগুলো যাতে বগুড়া স্টেশনকে এড়িয়ে সরাসরি চলাচল করতে পারে, সেজন্য কাহালু-রাণীরহাট রেলপথটি নির্মাণ করা হচ্ছে। দুটি রেলপথ মিলিত হওয়ার কারণে বগুড়া শহর থেকে আট কিলোমিটার দূরে রাণীরহাটে একটি জংশনও নির্মাণ করা হবে। আরেকটি জংশন হবে সিরাজগঞ্জে। এছাড়া নতুন রেলপথের জন্য দুই জেলা সীমানায় আরও ছয়টি স্টেশন করা হবে। সেগুলো হলো–শেরপুর, আড়িয়া বাজার, ছোনকা, চান্দাইকোনা, রায়গঞ্জ ও কৃষ্ণদিয়া।
জমি অধিগ্রহণ প্রক্রিয়া হয়েছে উল্লেখ করে বগুড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গাজী মুয়ীদুর রহমান বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে গত ১১ ফেব্রুয়ারি ভূমি মালিকদের চার ধারায় নোটিশ দেওয়া হয়েছে। এরপর সাত ধারা ও আট ধারায় নোটিশ করা হবে। কোনও সমস্যা না হলে অধিগ্রহণ শুরু করবো আমরা।’
এদিকে ভূমি মালিকদের চার ধারায় নোটিশ দেওয়া হবে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল শাখার সিনিয়র সহকারী কমিশনার সুইচিং মং মারমা। তিনি বলেন, ‘রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের প্রস্তাব জানিয়ে শিগগিরই ভূমি মালিকদের নোটিশ দেবো আমরা।’
অধিগ্রহণ প্রক্রিয়ার পাশাপাশি রেলপথ নির্মাণকাজের জন্য টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে বলে জানালেন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুল ইসলাম ফিরোজী। তিনি বলেন, ‘এজন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় এক্সিম ব্যাংকে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে মূল নির্মাণকাজ শুরু হবে।
বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘প্রকল্পটির জন্য এ পর্যন্ত ২৫ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। চলতি বছর আরও ৪৪০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।’
বছরে আন্তনগরের দুটি ট্রেনে জ্বালানি সাশ্রয় হবে চার কোটি ৩৩ লাখ টাকার বেশি জানিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী (লোকো) মো. কাজী সুমন বলেন, ‘বর্তমানে বগুড়ার ওপর দিয়ে রংপুর ও লালমনি এক্সপ্রেস সরাসরি ঢাকায় চলাচল করে। ১৪ বগির লালমনিহাট ট্রেন চলাচল করতে প্রতি কিলোমিটারে ২ দশমিক ১৫ লিটার ডিজেল লাগে। এই হিসাবে বগুড়া থেকে ঢাকায় চলাচলে ট্রেনের রাস্তা ১১২ কিলোমিটার কমলে একটি ট্রেনের বছরে সোয়া দুই কোটি টাকার জ্বালানি (প্রতি লিটার ডিজেল ১২৫ টাকা ধরে) খরচ কমবে। তাহলে দুটি ট্রেনে খরচ কমবে অন্তত চার কোটি ৩৩ লাখ টাকার বেশি।’
স্থানীয়রা জানিয়েছেন, উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি শিল্পকারখানা, পর্যটন খাত, আবাসন ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বগুড়ায়। বিভিন্ন কারণে এই জেলার অনেক গুরুত্ব রয়েছে জাতীয় অর্থনীতিতেও। সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ দ্রুত নির্মাণ করা উচিত। এই রেলপথ হলে বগুড়ায় উৎপাদিত অনেক পণ্য ঢাকায় আনা নেওয়ায় সুবিধা হবে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা মানুষ ট্রেনযোগে ঢাকায় চলাচল করেন। এই পথে ট্রেন চালু হলে তারাও উপকৃত হবেন।
জেলা শহরের ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, ‘বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হলে সময় সাশ্রয় হবে, ভোগান্তি কমবে আমাদের। কৃষক তার উৎপাদিত শাকসবজি ঢাকায় বিক্রি করতে পারবে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ায় আমরা আনন্দিত। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর অনুরোধ জানাই সংশ্লিষ্টদের।’
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন, ‘বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মিত হলে রংপুর অঞ্চলের অন্তত আট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। রাজশাহী বিভাগের জয়পুরহাট এবং নওগাঁরও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক উন্নতি হবে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প এ অঞ্চলের চেহারাই বদলে দেবে। মানুষের জীবনযাত্রায় গতি আনবে।’
প্রসঙ্গত, ২০১৫ সালে বগুড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী, ২০১৭ সালে ভারতের তৃতীয় লাইন অফ ক্রেডিটের (এলওসি) ঋণে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
