দুইদিনের সফরে থাইল্যান্ডে আইসিটি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২২
দুইদিনের দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে রয়েছেন তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার (২৫ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন সকালে তিনি ব্যাংককে অবস্থিত ইউনেসকেপ এর সদর দপ্তরে এক্সিকিউটিভ সেক্রেটারি এই ই মিজ আরমিদা সালসিয়াহ আলিসজাবানা-এর সাথে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত ১৩ বছরে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও অর্জনসমূহ তুলে ধরেন।
এরপর ইউনেসকেপ ও আইসিটি ডিভিশনের বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট রিপোর্টের মোড়ক উন্মোচন করেন। এ রিপোর্টে বাংলাদেশের স্টার্টআপ ব্যবসার বিভিন্ন দিকসমূহ নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। বৈঠকসমূহে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে সফরের প্রথমদিন সোমবার সকালে তিনি থাইল্যান্ডের ডিজিটাল ইকনোমি ও সোসাইটি মন্ত্রণালয়ের মন্ত্রী চাইয়ুথ থানাকামানিউসরন এর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে আসিয়ানের অন্যতম সদস্য রাষ্ট্র থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি জানানোয় থাইল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উদযাপনে দুই দেশের আইসিটি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য থাই মন্ত্রীকে আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ বিষয়ে থাই মন্ত্রীর কাছে তুলে ধরেন এবং দুই বাংলাদেশের সাথে তথ্য প্রযুক্তি খাতে থাই বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমসটেক সদস্যভুক্ত রাষ্ট্র সমূহের মধ্যে অভিন্ন তথ্য সুরক্ষা বিধি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী থাই মন্ত্রীকে আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড-এ অংশগ্রণের জন্য আমন্ত্রণ জানান। পরে প্রতিমন্ত্রী এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি)-এর প্রেসিডেন্ট উৎ ইডেন উডস-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এআইটি প্রেসিডেন্ট তার প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং এআইটি-তে অধ্যয়নরত বাংলাদেশি গ্রাজুয়েটদের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী এআইটি-র সাথে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা আরও বৃদ্ধির প্রতি জোর দেন। তিনি আইসিটির বিভিন্ন ক্ষেত্রে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃত্তি চালুর উদ্যোগ গ্রহণের কথা বলেন।
এ ছাড়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ কোর্সে ছাত্র, উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য এ আইটির সহযোগিতা কামনা করেন। এআইটি-র প্রেসিডেন্ট এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এরপর প্রতিমন্ত্রী (এআইটি)-এর এন্টাপ্রেনিয়োর সেন্টার ই (এআইটি) আয়োজিত ফিউচার অব ইনোভেশন ইন বাংলাদেশ এন্ড অপারচুনিটিজ ফর গ্লোবাল কোলাবরেশন-শীর্ষক একটি সেশন এ অংশগ্রহণ করেন।
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
