বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

দলের সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

রাষ্ট্রপতি পদে মনোয়নের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎসভবন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন, নিজ দায়িত্বে সেগুলো না সরালে ব্যবস্থা নেওয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনর আমলে সড়ক যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। জনগণের সচেতনতা প্রয়োজন। ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।

jagonews24

কাদরে বলেন, বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের, সেগুলো খুবই বাজে।
তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি (রাজনৈতিক) প্রতিদিন আছে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।

এই বিভাগের আরো খবর