ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সংগ্রহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৭৯ দশমিক ৪৬ শতাংশ সদস্য কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য বিবেচনায় ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রতিবেদন অনুযায়ী, ত্রয়োদশ সংসদের অর্ধেক সদস্যের দায় বা ঋণ রয়েছে। সদস্যদের মোট দায়ের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা গত চার সংসদের মধ্যে সর্বোচ্চ। দলগত হিসাবে বিএনপিতে এই হার ৬২ শতাংশ এবং জামায়াতে ইসলামীতে ১৬ শতাংশ।
এবারও সংসদে ব্যবসায়ী পেশার প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি, প্রায় ৬০ শতাংশ। যদিও দ্বাদশ সংসদের তুলনায় এ হার ৫ শতাংশ কমেছে, তবে নবম সংসদের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে পেশায় রাজনীতিবিদের সংখ্যা সর্বনিম্নে নেমেছে।
টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, ৯৯ শতাংশ প্রার্থী আচরণবিধির ৫৮টি বিষয়ের অন্তত একটি লঙ্ঘন করেছেন। অনলাইন ও অফলাইন প্রচারণা ব্যয়ে ব্যাপক সীমালঙ্ঘন হয়েছে। নির্ধারিত সীমার তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ থেকে ৩২৮ শতাংশ পর্যন্ত।
সর্বোচ্চ সীমালঙ্ঘনের হার দেখা গেছে বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে (৩২৭.৫%), এরপর স্বতন্ত্র (৩১৫.২%), জামায়াত (১৫৯.১%), জাতীয় পার্টি (১২৮.৬%) ও এনসিপি (১৯.০%)।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের নিষ্ক্রিয়তা এবং নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কারণে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি।
ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র ২.৩৬ শতাংশ, যা ২০০৮ সালের নবম সংসদের অর্ধেক এবং সর্বনিম্ন।
তবে সংএবারের সংসদ অপেক্ষাকৃত তরুণ। প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন ২০৯ জন বা ৭০ শতাংশ সদস্য। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতাও প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সদস্যদের ৮৪.৮৩ শতাংশ স্নাতক বা তার ঊর্ধ্ব ডিগ্রিধারী; এর মধ্যে ৪৪.৮৩ শতাংশ স্নাতকোত্তর।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন সামগ্রিকভাবে গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলেও আচরণবিধি প্রতিপালনে ঘাটতি ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘বিজয়ী হতেই হবে’ মানসিকতা, অর্থ ও ধর্মের ব্যবহার, সহিংসতা ও অন্তঃকোন্দল নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করেছে।
টিআইবি বলছে, অবাধ, নিরপেক্ষ ও সমান প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে কমিশনের ওপর আরোপিত ক্ষমতার কার্যকর প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
