শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৪

তিস্তার পানি কমেছে

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

গত দু’দিন তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ মঙ্গলবার সকাল থেকে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্র  জানায়, সোমবার রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করে। যা মঙ্গলবার সকাল ৬টা থেকে তিস্তার পানি ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার ( বিপদসীমা ৫২ দশমিক ৬০) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি কমলেও এখনও দুর্ভোগ কমেনি ডিমলা ও জলঢাকা উপজেলার কবলিত মানুষজনের। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক জানান এবারের বন্যায় তার ইউনিয়নের এক হাজার ৭শত পরিবার পানি বন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতীফ জানান তিস্তার বন্যায় তার ইউনিয়নের  এক হাজার ৪০ টি পরিবার বন্যা কবলিত হয়ে পড়ে। বানের পানিতে রোপিত  আমনের চারা নষ্টসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরো খবর