ঢাকার দুই সিটির কর্মসূচি অনেক, কার্যকারিতা কম
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। ডেঙ্গুতে সবচেয়ে নাকাল রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও মেয়রদের দাবি ভিন্ন। তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মশা নিয়ন্ত্রণ করা তাদের কাজ না হলেও ডেঙ্গুরোধে করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দাবি, শুধু হটস্পট নির্ধারণ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। তাদের মতে, ডেঙ্গু পরিস্থিতির অবনতির মূল কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া, জনসম্পৃক্ততার অভাব ও জলবায়ু পরিবর্তন।
জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সিটি করপোরেশনসহ জেলা হাসপাতাল এবং সিভিল সার্জনদের সঙ্গে কয়েকবার বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি এ বিষয়ে ঢাকার সরকারি মেডিকেল কলেজ, সিটি করপোরেশনসহ জেলা হাসপাতাল ও সিভিল সার্জনদের প্রস্তুতি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সব প্রতিষ্ঠানের কাছে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সেবার প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অধিদপ্তর দুই সিটি করপোরেশনে পাঁচটি হটস্পট চিহ্নিত করেছে। এর মধ্যে ঢাকা উত্তরে দুটি- মিরপুর ও উত্তরা। দক্ষিণে তিনটি- যাত্রাবাড়ী, মুগদা ও ধানমন্ডিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হটস্পট নির্ধারণ করা হলেও চলতি মৌসুমে সিটি করপোরেশনের পক্ষ থেকে ওষুধ ছিটানোর কার্যক্রম খুব একটা দৃশ্যমান হয়নি। সঠিকভাবে ডেঙ্গু সমস্যা সমাধান না হওয়ায় চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে শুধু ঢাকায় ২৫ হাজার ৪১৪ জন। এই সময়ে ঢাকায় মারা গেছেন ৬৫ জন। তবে হাসপাতালে ভর্তি হয়নি এমন ডেঙ্গুরোগীর সংখ্যাও অনেক।
অন্যদিকে, ডেঙ্গু নিয়ে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, শুধু সিটি করপোরেশন একা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন। আমরা নিজেরাই এডিসের লার্ভার প্রজনন ক্ষেত্র তৈরি করছি। আমরা চাই ডেঙ্গুকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা চলছে দাবি করে ডিএনসিসি মেয়র বলেন, সামাজিক আন্দোলন ছাড়া একা কিছু করতে পারবে না সিটি করপোরেশন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা এডিস মশার উৎসস্থলগুলো ধ্বংস করছি।আমাদের যদি এক বাসায় তিনবার যেতে হয়, তাহলে কাজটি অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু বাসিন্দারা যদি সচেতন হন, তাহলে কাজটি আমাদের জন্য কার্যকর হয়। এখন জনগণ যদি সচেতন না হয়, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম দুরুহ হয়ে ওঠে।’
ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সঠিক তথ্য দিচ্ছে না জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, অনেক সময় ভুল তথ্যের কারণে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণ দুরুহ হয়ে যায়, বিলম্বিত হয়। তিনি সংশ্লিষ্টদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। রাজধানীর মিরপুর কাজীপাড়ায় কথা হয় হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, এ বছর এই এলাকায় সিটি করপোরেশন থেকে ওষুধ ছিটাতে দেখিনি। বিগত বছরগুলোতে বিকেলে বা সন্ধ্যার আগে মুহূর্তে মশা মারার ওষুধ ছিটাতো সিটি করপোরেশন।
তার সঙ্গে সুর মিলিয়ে শেওড়াপাড়ার বাসিন্দা নাইমুল হাসান বলেন, এবছর তেমন কোনো পদক্ষেপ দেখিনি সিটি করপোরেশনের। তবে, কিছু এলাকায় অভিযান পরিচালনা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের অভিযান পরিচালিত হয়েছে। সতর্কতার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।

রাজধানীর বাইরে সিটি করপোরেশন এলাকাগুলোর মধ্যে ডেঙ্গুর প্রকোপ চট্টগ্রাম ও বরিশালে। চলতি বছর ২০ অক্টোবরে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩ জন ও বরিশালে ৫২৫ জন। সিটি করপোরেশনের বাইরে কক্সবাজারের অবস্থা বেশ উদ্বেগজনক। এর সঙ্গে পাবনা, যশোর, কুষ্টিয়ার অবস্থাও উদ্বেগজনক।
স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনার তথ্যমতে, ডেঙ্গু রোগী আক্রান্তরা হাসপাতালে আসছে বিলম্বে। ডেঙ্গুতে যাদের মৃত্যু হচ্ছে তাদের ৬৪ শতাংশই হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিনের মধ্যে মারা যাচ্ছেন। অন্যদিকে, ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে দ্বিগুণের বেশি। এছাড়া শিশুদের মধ্যেও মৃত্যু বেশি দেখা যাচ্ছে। এ বছর ১৮ বছরের কম বয়সী ৩০ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা শিশু হাসপাতালেই ১০ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানান, সঠিক সময়ে মশার হটস্পট নির্ধারণ করা না গেলে ডেঙ্গু ছড়াবে। সিটি করপোরেশন সেই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেনি।
তিনি বলেন, অক্টোবর মাসে এ রকম আগে হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। স্বচ্ছ পানি জমছে যেখানে ডেঙ্গুর প্রজনন হয়। টানা বৃষ্টি হলে এ রকম হতো না। এবার জ্যামিতিক হারে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ।
ডেঙ্গু নিয়ে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গুরোগী বেড়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয় তার চিকিৎসা দিতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ইউনিট এবং লালকুঠি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

মশা মারার কাজ স্বাস্থ্যখাতের নয় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধিদের তাগিদ দেওয়া হয়েছে। এখন মশা কমলে ডেঙ্গুরোগীও কমে যাবে। তখন হাসপাতালে ডেঙ্গুরোগীর চাপও কমে যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, এবার ডেঙ্গুর চার ধরনের মধ্যে তিনটিই সক্রিয়। ডেঙ্গুর প্রকোপ বাড়ার এটি একটি কারণ। জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেকে গুরুত্ব দেন না। পরিস্থিতি বেশ খারাপ হওয়ার পরেই হাসপাতালে যান। এ বিলম্বের কারণে হাসপাতালে আসার পরপরই মৃত্যুর হার বেশি।’
এ নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, ডেঙ্গুর চারটি ধরন আছে: ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। ২০১৮ সালের পর ডেঙ্গুর ডেন-১ ধরনে মানুষের আক্রান্ত হতে দেখা যায়নি। ২০২১ সালে সব মানুষ আক্রান্ত হয়েছিল ডেন-৩ ধরনে। এ বছর ডেন-৪ ধরনের প্রকোপ বেশি। আবার ডেন-৩ ও ডেন-১ ধরনেও মানুষ আক্রান্ত হচ্ছে। অর্থাৎ ডেঙ্গুর তিনটি ধরন সক্রিয়। এটি ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার একটি কারণ হতে পারে।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
