শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৯

টঙ্গী অঞ্চলে অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা: বৃষ্টির পানিতে জনদুর্ভোগ

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুল্যতার কারণে সামান্য বৃষ্টি হলেই আবাসিক এলাকাসহ স্থানীয় স্কুল-কলেজ, স্বাস্থ্য সেবা, হাসপাতাল, থানাসহ সড়ক ও মহাসড়কে ময়লা ও দূর্গন্ধযুক্ত পানি জমে সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। ফলে যান বাহন, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, সরকারী, বে-সরকারী অফিস, আদালতসহ মিল কল-কারখানার শ্রমজীবি নারী পুরুষ, ব্যবসায়ী ও পথচারী, যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয় হর-হামেশাই।

সরজমিনে ঘুরে দেখা যায়, বর্ষা মৌসুমে প্রায়ই সামান্য একটু বৃষ্টি হলেই উপরোক্ত এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এসব এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা এমনকি এক থেকে ৩ দিন পর্যন্ত পানির নীচে তলিয়ে থাকে ফলে স্থানীয় সরকারী গুরত্বপূর্ণ স্থাপনা হাসপাতাল এবং থানার কর্মচারী কর্মকর্তাসহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের ভোগান্তির শেষ  নেই। মঙ্গলবার দুপুরে মাত্র এক ঘন্টার বৃষ্টিতে থানাসহ এলাকা তলিয়ে গেছে। পানি দেখলে মনে হয়, এযেন বৃষ্টির পানি নয়, খোদ বন্যা বা নদীতে জোয়ার বইছে। মোটর বাইক, পিকআপ, প্রাইভেটকার, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন কোমর পানিতে তলিয়ে বিকল হয়ে আছে। ছোট ছোট ছেলে মেয়েরা বৃষ্টির জলাবদ্ধ পানিতে সাঁতার কাঁটছে। আবাসিক এলাকার রাস্তা-ঘাট ও বাসা-বাড়ি তলিয়ে গেছে।

স্থানীয় লোকজন ও পথচারীদের মন্তব্য গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রে ঘোষিত ক্লিন ও ডিজিটাল সিটির এটি নমুনা মাত্র। সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুল্যতার কারণে আর যত্রতত্র ময়লা আর্বজনা ফেলে রাখায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী এহেন পরিস্থিতি থেকে মুক্তি পেতে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের আশু হস্তক্ষেপসহ অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনে জোর দাবী জানান।

এই বিভাগের আরো খবর