শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৩

টঙ্গীর বিভিন্ন এলাকায় কমছে না ছিনতাইকারীর উৎপাত

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

 

শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় ব্যাপকহারে বেড়েছে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি। এসব ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে গাজীপুরে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলোতে নেই তেমন কোনো অভিযোগ।

স্থানীয় বাসিন্দা ও গার্মেন্টস শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোণাবাড়ি, আমবাগ, জরুন, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, টঙ্গী স্টেশন রোড, মেইল গেইট, চেরাগ আলী, কলেজ গেইট,হোসেন র্মাকেট,এরশাদ নগর, গাজীপুরা ও টঙ্গী বাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন ঘটছে চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা। 

বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা যখন প্রতিমাসে ১ থেকে ১৫ তারিখের মধ্যে বেতন পান তখন ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যায়। অনেক শ্রমিক ছিনতাইকারীদের কবলে পড়ে মাস শেষে বেতনের টাকা বাড়ি নিয়ে যেতে পারেন না। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল, ঘড়ি ইত্যাদি।

এই বিভাগের আরো খবর