শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৩৭

টঙ্গীতে যুবলীগের ঈদ উপহার সামগ্রী ও বৃক্ষরোপন কর্মসূচি পালন

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানে সমবার দুপুরের টঙ্গী বাজার এলাকায় গাজীপুর মহানগর  যুবলীগ এর উদ্যোগে বৃক্ষরোপন  ও আসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং স্বাস্থ্য সামগ্রী  বিতরন  কর্মসূচি পালন করা হয়েছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন নিখিল নির্দেশনায় টঙ্গী বাজার এলাকার আসরাফ টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালেয়র মাঠে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগ আহবায়ক কামুরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল মাষ্টার,  আহবায়ক সদস্য কাইয়মু সরকার,  আহবায়ক সদস্য আবুল কালাম আজাদ মালাম, যুবলীগনেতা আমান সরকার, যুবলীগনেতা লিটন উদ্দিন সরকার, ৫৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শাহ্ আলম, যুবলীগ নেতা পলাশ মাহমুদ, আক্তার সরকার, শেখ সোহেল, কাজল হোসেন, রুবেল হোসেন, মিলন রহমান, মনির হোসেন আমির হামজা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর