ঝিনাইদহের ‘গোল্ডেন গার্ল’ জয়িতা এবার নারী জাতীয় ক্রিকেট দলে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহ থেকে বিশ্বমঞ্চ! স্রেফ গল্প নয়, বাস্তবেই এমন অসাধ্য সাধন করেছেন অদম্য তরুণী জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। হকি স্টিক হাতে সোনা জেতা, কাবাডির ময়দানে শ্রেষ্ঠত্ব প্রমাণ আর শটপুটে বাজিমাত করার পর, জয়িতার পরবর্তী লক্ষ্য এখন প্রতিপক্ষের উইকেট আর বাউন্ডারি!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ঘোষিত ১৫ জনের দলে প্রথমবার ডাক পেয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় এই বহুমুখী প্রতিভা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের জন্য গতকাল (বৃহস্পতিবার) ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ঝিনাইদহ জেলার কৃতি প্রমীলা ক্রিকেটার ও বিশিষ্ঠ ক্রীড়াবিদ সুরাইয়া বেগমের কন্যা জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। ক্রিকেটার হওয়ার আগে তার পরিচয় ছিল হকি খেলোয়াড় হিসেবে। এছাড়া কাবাডি, অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টেও পারদর্শী তিনি। ২০২৩ সালে দ্বিতীয় যুব গেমসে একই দিনে তিনটি ভিন্ন খেলায় সোনা জিতে আলোচনায় আসা এই খেলোয়াড় এবার ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন জয়িতা। ৬ ইনিংসে ব্যাট করে ৭০ রান করেছেন তিনি। গত কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেলেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ৭ ইনিংসে ১৩১.২৫ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান।
ওই টুর্নামেন্টের পরে বিশ্বকাপের বাছাইয়ের ২০ জনের ক্যাম্পে ডাক পান জয়িতা। সেখান থেকে এবার সুযোগ পেলেন জাতীয় দলে। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, জয়িতাকে বিশ্বকাপ বাছাইয়ের বেশিরভাগ ম্যাচে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের।
গনমাধ্যমকে শিপন বলেন, ‘জয়িতার মধ্যে ভালো প্রতিভা রয়েছে। তার হাতে দারুণ পাওয়ার রয়েছে। ওপেনিংয়ের জন্যই আমরা তাকে বিবেচনা করেছি। মূলত পাওয়ার প্লেতে যদি সে ভালো শুরু এনে দিতে পারে, দলের জন্যই ভালো। বিশ্বাস করি তার মধ্যে সেই সক্ষমতা রয়েছে। ভালো করলে বিশ্বকাপে সুযোগ তো আসবেই।’
ক্রিকেটার হওয়ার আগে হকির জাতীয় দলেও খেলেছেন জয়িতা। জাতীয় দলের হয়ে দুটি সিরিজে খেলেছেন তিনি৷ দেশের বাইরেও গিয়েছেন খেলতে। ২০২৩ সালের যুব গেমসে হকি, কাবাডি ও শট পুটসে সোনা জয়ী এই খেলোয়াড়ের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হলে চারটি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন তিনি
- ৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
- নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ
- সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
- নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান
- গাজায় পর্যটন ও শিল্পনগরী: ট্রাম্প জামাতার মাস্টারপ্ল্যান
- ভারত-ইইউ ‘সবচেয়ে বড় চুক্তি’ ঘোষণা আসতে পারে ২৭ জানুয়ারি
- ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
- কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল
- শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা
- গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট
- কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক ফ্রন্টের প্রচারণা
- রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত
- নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
- ‘হ্যাঁ’ ভোট মানেই গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ: আলী রীয়াজ
- নির্বাচন সামনে রেখে ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা
- এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- সরকারি পরিচয় ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার শামীম ওসমান
- লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা–জামায়াত বৈঠক সন্ধ্যায়
- মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
- ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল
- ৪০তম FOBANA কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
- ঈদে আসছে ‘মাওলা’এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
- করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
- চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
- যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
