রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬  

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এর আগে, ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

 

এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। সূচনা বক্তব্যে প্রসিকিউশন বলেন, কারফিউ জারি, ছাত্র-জনতাকে মিথ্যা মামলা দিয়ে জুলাই আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলার শুনানিও রয়েছে আজ।

 

এদিকে, ট্রাইব্যুনাল-২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা কারাগারে আছেন।

 

এই মামলাগুলো ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড, কারফিউ জারি ও দমন-পীড়নের অভিযোগে দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনালে এসব মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে। আজকের শুনানিতে প্রথম সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

এই বিভাগের আরো খবর