জাফলংয়ে মসজিদের টাকা লুটপাট, বেপরোয়া খায়রুল!
স্টাফ রির্পোটার
প্রকাশিত: ৬ মার্চ ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটন কেন্দ্র জামে মসজিদের (হাজী সোনা মিয়া জামে মসজিদ)’ মুতল্লির বিরুদ্ধে প্রায় কোটি টাকা অর্থআত্মসাৎ, স্বৈরাচারিতাসহ নানা রকম অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে মসজিদের অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন থেকে মসজিদের মুতয়াল্লী সেজে এই লুটপাট চালিয়ে যাচ্ছেন।
প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্থানীয় এলাকাবাসীর করা গণসাক্ষরকৃত অভিযোগ থেকে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্বজাফলং ইউনিয়নের সোনাটিলায় পর্যটন এলাকাসহ আশপাশের স্থায়ী বাসিন্দাগণ ও জাফলং আসা পর্যটকদের কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্ধাগণ সম্মিলিত ভাবে সোনাটিলায় একটি মসজিদ নির্মাণের উদ্দ্যেগ গ্রহণ করেন। সে সময় সোনাটিলা এলাকার বাসিন্ধা মৃত সোনা মিয়ার ছেলে খায়রুল মিয়া মসজিদের জন্য ২৬ শতক ভুমি দান করে সেই জমি নিয়ম মোতাবেক মসজিদের জন্য ওয়াকফ করে দিবেন বলে সকলকে অবহিত করলে সেখানে মসজিদ নির্মান কাজ শুরু হয়।
স্থানীয় লোকজন জমিদাতা হিসাবে খায়রুল মিয়াকে অস্থায়ী ভাবে মসজিদের মোতায়াল্লী নিয়োগ করেন। কিন্তু দীর্ঘ ২০১৬ সাল থেকে তিনি একাই মসজিদের মোতয়াল্লী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন, কোন রকম কমিটি গঠন করেননি। বর্তমানে মসজিদটি (৩য় তলা) বিশিষ্ট নির্মানাধিন রয়েছে। সেই সুযোগে খায়রুল মিয়া অতিসুকৌশলের মসজিদের দানের সমূহ টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন মসজিদের কাজ না করেই। এ পর্যন্ত তিনি প্রায় কয়েক কোটি টাকা বিভিন্ন ভাবে আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগে প্রকাশ।
পর্যটন এলাকায় মসজিদটি হওয়ায় সেখানকার সকল ব্যবসায়ীরা এককালীন প্রায় কোটি টাকা দান করেন মসজিদে। খায়রুল মিয়া মসজিদের দানকৃত ভুমি ওয়াকফ করে দেওয়াসহ প্রতি বছর কমিটি রদবদলের কথা থাকলেও দীর্ঘ ৫/৬ বছর যাবত মসজিদের কোন কমিটি নেই। খায়রুল মিয়া একক ভাবে নিজেই মসজিদ পরিচালনা করে মসজিদের কোন কাজ না করে কাজের নামে জালিয়াতি করে মানুষের দানকৃত টাকা লুটপাট করে নিচ্ছেন। মসজিদের প্রতিষ্ঠাকালীন কমিটির খতিব মৌলানা নাজিম উদ্দিন ও অভিযোগকারিরা জানিয়েছেন, উক্ত মসজিদে বহুবৃত্তবান লোকজন নামাজ পড়তে আসেন। বিশেষ করে মসজিদে জুমার নামাজের সময় মসজিদের অবশিষ্ট কাজের জন্য বহু অর্থ দান করেন সাধারণ মানুষ। এমনকি খায়রুল মিয়ার মোবাইলে বিকাশ ও নগদের মাধ্যমে দেশী-বিদেশী পর্যটকগণ লক্ষ-লক্ষ টাকা দান করে আসছেন। প্রতিটি জুম’আ নামাজে দুই থেকে আড়াই লক্ষ টাকা সদকা উঠে। মসজিদ প্রতিষ্ঠা হতে এখন পর্যন্ত ৩৬৪ সাপ্তাহ অতিবাহিত হয়েছে। এতে প্রায় সর্ব নিম্ন ২,৫৪,৮০,০০০/-(দুই কোটি চুয়ান্ন লক্ষ আশি হাজার) টাকা সদকা উত্তোলন হয়েছে।
স্থানীয়ভাবে আরোও প্রায় ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা বিশেষ কালেকশনের মাধ্যমে উত্তোলন করা হয়। জাফলং পাথর সমৃদ্ধ এলাকা হওয়ায় মসজিদের সকল পাথর, সিমেন্ট, স্থানীয় ষ্টোন ক্রাশার মালিকগণ প্রদান করেন। কিন্তু খায়রুল মিয়া এতোই অর্থলোভী ও চতুর ব্যক্তি যে, তাতে তিনি কোন রকম রশিদ ব্যবহার করেন না। উক্ত মসজিদের জমির উপরে নির্মিত একটি মার্কেট রয়েছে। সেখানে রয়েছে অনেক গুলি দোকান কোঠা। উক্ত দোকান কোঠা হতে প্রতিমাসে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ভাড়া উত্তোলন করা হয়। কিন্তু সকল টাকা যায় খায়রুল মিয়ার পকেটে। উক্ত মার্কেটটি মসজিদ মার্কেট নামে সবার নিকট পরিচিত থাকলেও বর্তমানে নিজ স্বার্থে মার্কেটের নাম পরিবর্তন করে দিয়েছেন খায়রুল মিয়া। যদিও ১/২টি সাইনবোর্ডে মসজিদ মার্কেট নাম এখনোও লেখা রয়েছে। খায়রুল মিয়া তার নিজ স্বার্থের জন্য মসজিদের অযুর ট্যাংঙ্কি হতে পাবলিক টয়লেট ও বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে পানি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। যার কারণে মুসাল্লিগণ প্রতিনিয়ত ওযুর পানি সংকটে পড়েন। প্রায় তিন বছর যাবৎ পর্যটক মুসাল্লীদের নিকট হতে টাইলস লাগানোর কথা বলে টাকা উঠানো হলেও আদৌ কোন টাইলস লাগানো হয়নি মসজিদে। স্থানীয় কিছু ব্যক্তি প্রতিবাদ করলে খায়রুল মিয়া নানা রকম ভয়-ভীতি পরিদর্শন করে সবাইকে ধামিয়ে রাখেন। বিধায় ধর্মপ্রাণ মুসল্লিগণ ভয়ে নিরব থাকেন। পরিতাপের বিষয় হচ্ছে প্রথমে উক্ত মসজিদটি সোনটিলা পর্যটন কেন্দ্র জামে মসজিদ নামকরণ করা হলেও বর্তমানে খায়রুল মিয়া তার ব্যক্তিগত সিদ্ধান্তে কাউকে কিছু না বলে তার মৃত পিতা হাজী সোনা মিয়ার জামে মসজিদ নামকরণ করে ফেলেছেন। তার এমন কান্ডে স্থানীয় ধর্মপ্রাণ মুসাল্লীগণ বিক্ষুদ্ধ। যে কোন সময়ে হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এমতাবস্থায় এই ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে অর্থলোভী প্রতারক খায়রুলকে নিয়ে একাধিক বার বৈঠক বসলে তিনি কাউকে কোন রকম পাত্তাই দিচ্ছেনা। তাই ঐতিহ্যবাহী সোনাটিলা পর্যটন কেন্দ্র জামে মসজিদটি রক্ষার জন্য স্থানীয় লোকজন গত ৫/৩/২০২৪ ও ০৬/৩/২০২৪ ইং তারিখে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, জেলা প্রশাসক সিলেট, সিলেট পুলিশ সুপার, ওয়াকফষ্ট্রেট সিলেট, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক বরাবরে গণসাক্ষরকৃত লিখিত অভিযোগ করেন।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
