শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮০৭

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবলীগ নেতা রেজা

মোঃ সানি হোসেন;

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

সৎ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসিবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে ভালোবাসার স্থান করে নিয়েছেন কারানির্যাতন নেতা রেজাউল করিম রেজা। আজ ১লা সেপ্টেম্বর তার জন্মদিন। দিনটি উপলক্ষে কেক না কাটলেও পরিবারকে বিশেষভাবে সময় দেন তিনি। জানা যায়, হজ্ব  করে আসার পর থেকে জন্মদিনকে কেন্দ্র করে কোনো কেক কাটেন না যুবনেতা রেজা। তবে দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা, অভিনন্দন ও ভালবাসাময় সিক্ত হলেন তিনি।

                     
উল্লেখ্য, রাজপথের আন্দোলন, সংগ্রাম একজন মানুষকে ন্যায়ের পথে ধাবিত করার উত্তম মাধ্যম। যারা রাজপথে রাজনৈতিকভাবে সাধারণ মানুষের পক্ষে একটি সংগঠনের পতাকা তলে অধিকার আদায়ে লড়াই করে তারা সংগঠন বা দলের নিবেদিত প্রাণ। তেমনি এক নিবেদিত মানুষ, সততা ও পরিচ্ছন্নতার অনন্য ব্যক্তিত্ব ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। যিনি দলের প্রতি আনুগত্য থেকে, প্রিয় নেত্রীর গ্রেফতারের সংবাদে পাগলের মতো ছুটে যায়, রায়সা বাজারে অবস্থিত আদালতের সামনে। পুলিশের পিজন ভ্যান আগলে শেখ হাসিনাকে বহণ করা গাড়ির সামনে নেতাকর্মীদের নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে সকালের নিরবতাকে কম্পিত করে রাজপথ। হঠাৎ পুলিশের হানা, লাঠিচার্জ শুরু করে শেখ হাসিনার মুক্তির দাবি করা মিছিলের উপর। যে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন আজকের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অল্পের জন্য পুলিশের গাড়ী চাপা থেকে প্রাণে বেঁচে গেলেও আটক হন তিনি। সেই মানুষটি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করলেও ভারমুক্ত হতে পারেননি। দীর্ঘ প্রায় ছয় বছর একটি শক্তিশালী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও কোনো বির্তক তাকে স্পর্শ করতে পারেনি। নেতাকর্মীদের ভালবাসায় যিনি সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা ও মানুষের ভালবাসা নিয়ে রাজনীতির মাঠে বিরচন করছেন।

এই বিভাগের আরো খবর