চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জনের পরিচয় গোপন কর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন ডা. মো. ইসমাইল হোসেন (বিএমডিসি রেজি নং: এ-৩৯১৬২) সরকারি চিকিৎসক হওয়া সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপ¶কে না জানিয়ে এবং কোনো ধরনের সরকারি আদেশ (জিও) বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া বিদেশ ভ্রমণের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি চাকরিজীবী হিসেবে সবুজ পাসপোর্টে “সরকারি কর্মকর্তা” পরিচয় উল্লেখ থাকা সত্ত্বেও তিনি পাসপোর্ট নিয়ন্ত্রণ কর্তৃপ¶ ও বিমানবন্দরে নিজেকে সাধারণ নাগরিক হিসেবে উপস্থাপন করেন বলেও অভিযোগ রয়েছে।
পারিবারিক কারণ দেখিয়ে তিনি ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনের নৈমিত্তিক ছুটি নিলেও ওই সময়টিতে চুপিসারে ইউরোপের স্পেন সফর করেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, এনওসি ও জিও ছাড়া বিদেশ ভ্রমণ রাষ্ট্রকে প্রতারণা ও তথ্য গোপন করার শামিল। এর দায়ে চাকরিচ্যুতি পর্যন্ত শাস্তি হতে পারে। নথি পর্যালোচনায় দেখা যায়, ৩ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্পেনের উদ্দেশে রওনা হন ডা. ইসমাইল। ৯ সেপ্টেম্বর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ঢাকায় ফেরেন তিনি।
ঢাকায় পৌঁছে পরদিন (১০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের প্রাইভেট চেম্বারে রোগী দেখার ঘোষণা দেন ডা.ইসমাইল।চাঁপাইনবাবগঞ্জ শহরের ম্যাক্স হাসপাতাল, জারা ডায়াগনস্টিক সেন্টার ও দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তিনি সেদিনই নিয়মিত রোগী দেখেছেন।ছুটির সময় হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসা নিতে গিয়ে বহু রোগী ডাক্তারকে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার তরিকুল ইসলাম বলেন, ভাঙা পা নিয়ে কয়েকদিন ধরে হাসপাতালে আসছি, কিন্তু ডাক্তারকে না পেয়ে ফিরে যেতে হয়েছে। খুব সমস্যা হচ্ছে।
” হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, “পারিবারিক কারণ দেখিয়ে তিনি ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তবে তার বিদেশ ভ্রমণের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। এনওসি ও জিও ছাড়া সরকারি চিকিৎসকের বিদেশ ভ্রমণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
” তিনি আরও জানান, অভিযোগ ওঠার পর যোগাযোগ করা হলেও ডা. ইসমাইলকে পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, “ডা.ইসমাইলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা বারবার অভিযোগ করেও ব্যবস্থা পাইনি।
পরিচয় লুকিয়ে বিদেশ ভ্রমণের ঘটনায় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” এমনকি এর আগে একই পদ্ধতিতে চীন ভ্রমণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবারের ঘটনার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ও বুধবার (১০ সেপ্টেম্বর) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হাসপাতালে গিয়েও তাকে পাওয়া যায়নি।অন্যদিকে, তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় অফিস অবহিত থাকার পরও এখন পর্যন্ত কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা বলছেন, “যে ডাক্তারকে হাসপাতালে পাওয়া যায় না, তিনি আবার অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করেন-এতে
চিকিৎসার নিরাপত্তা কোথায়?”
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
