শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৪

চসিককে সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সঙ্গে সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর কক্ষে এ সাক্ষাত হয়।

এ সময় মন্ত্রীকে চসিকের বর্তমান অবস্থান তুলে ধরে সুজন বলেন, চসিকের আর্থিক অবস্থা খুবই দুর্বল। যার ফলে নাগরিক দুর্ভোগ লাঘবে বেগ পেতে হচ্ছে। প্রতিষ্ঠানটি আয়ের প্রধান উৎস রাজস্ব খাতের আদায়ের সরবরাহ ব্যবস্থাপনার অদক্ষতার চিত্র সুস্পষ্ট। তাই মোট জনবলের মাসিক বেতন-ভাতা প্রদান করাটাও কষ্ট সাধ্য হয়ে উঠেছে। আর্থিক সক্ষমতার অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ স্থবির প্রায়।

চসিক থেকে জানানো হয় প্রশাসকের বক্তব্য শোনার পর মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতার জন্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবেন এবং সম্ভাব্য আয় বর্ধক প্রকল্প বাস্তবায়নে প্রনোদনা প্রদান করা হবে।

এই বিভাগের আরো খবর