রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯০

চকরিয়ায় ইউপি সচিবের ওপর হামলা, মেম্বার কারাগারে

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৪ মে ২০২২  

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রমজান আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ওই আদালতের বিচারক রাজীব কুমার দেব জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ জানুয়ারি দুপুরে পরিষদের কার্যক্রম চলাকালে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ইউপি মেম্বার রমজান আলীর নেতৃত্বে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত সংশ্লিষ্ট ইউপি সচিব হুমায়ুন কবির ও গ্রামপুলিশ নাছির উদ্দিনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ২০ জানুয়ারি সচিব হুমায়ুন কবির বাদী হয়ে ইউপি মেম্বার রমজান আলীকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এমরান যুগান্তরকে বলেন, আসামি রমজান আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরো খবর