শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯২

গাজীপুর মেয়রের নামভাঙ্গিয়ে সাবেক ছাত্রদলনেতার বেপরোয়া টেন্ডারবাজি

হুমায়ুন কবির বাপ্পি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

সাবেক বিএনপি নেতা স্বপন(জিএস স্বপন) গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জাহাঙ্গীর আলম এর কথিত মেয়ের জামাই ৪৮নং ওয়ার্ডের কফিল উদ্দিন সরকার রোডে সড়ক উন্নয়নের নামে বেপরোয়া সীমানা নির্ধারণ এবং চাঁদাবাজি চালাচ্ছে, বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ কিছু বলতে গেলেই মেয়র মহোদয়ের জামাই বলে নিজেকে পরিচয় দিচ্ছে।

আদৌ কি সে কেমন মেয়ের জামাই তা স্থানীয় কেউ বলতে পারেনা,বা কেউ জানেও না। সে ছিলো ছাত্রদলের নেতা সে কিভাবে আওয়ামীলীগের মেয়রের নাম ভাঙ্গিয়ে এই কাজ করে।

এলাকার মুরুব্বি থেকে শুরু করে সবার উপরে বেপরোয়া ভাবে কথাবার্তা বলে, মেয়র মহোদয়ের নামে টেন্ডারবাজি চালাচ্ছে, সবকিছুতে মেয়র মহোদয়ের নাম বিক্রি করে চলছে স্বপন। সে এখন নিজেকে আওয়ামী পরিবারের সদস্য বলে দাবি করে। কিন্তু সে ছাত্রদলের নির্বাচিত জি এস ছিলো টংগী সরকারি কলেজ ছাত্র সংসদের। খুব দ্রুত এই স্বপনের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানিয়েছে ৪৮ নং ওর্য়াডবাসী। 

এই বিভাগের আরো খবর