শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৫

গাজীপুরে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছিলপরীক্ষা

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি সরকারের নির্দেশনা অমান্য করে চালিয়ে যাচ্ছিল তাদের কার্যক্রম।

আজ ১৬ জুলাই,২০২০ কোনাবাড়ি জরুন এলাকায় স্থানীয় অভিযােগের প্রেক্ষিতে কোনাবাড়ি শাহীন ক্যাডেট একাডেমীতে মােবাইল কোর্ট পরিচালনা করেন মনিষা রানীক কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর। 

স্থানীয় লোক সূত্রে  জানা যায় যে স্কুলে বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে ! 

এ ঘটনা শুনে তৎক্ষনাৎ ছুটে যায়  গাজীপুর মোবাইল কোর্ট। গাজীপুর মোবাইল কোর্টের  ম্যাজিস্ট্রেট মনীষা রানীক কর্মকার  এর কাছে স্কুল কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করেন এবং সরকারী নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের ২০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে এ অপরাধ না করেন সে সতর্কীকরণ করা হয়৷

এ অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্য ও পুলিশ  সহযােগীতায় ছিল।

এই বিভাগের আরো খবর