গাজীপুরে বিক্রির হচ্ছে ভারতের চোরাই চিনি কম্বল ও মাদক
নজরুল ইসলাম, গাজীপুর
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ভারত থেকে চোরাই পথে চিনি, কম্বল ও মাদক এনে বিক্রির অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চল থেকে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করিয়ে গাজীপুরসহ আশেপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে।
সূত্র মতে, চক্রটি প্রথমে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে চিনি, কম্বল ও মাদক সংগ্রহ করে। পরে স্থানীয় বাজারে সরবরাহ করে মোটা অংকের মুনাফা অর্জন করে। শীত মৌসুমে কম্বলের চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এ ধরনের চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত এলাকায় রুস্তম আলী (৩৫) এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বায়রা অলী নামে এক ব্যক্তির মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে চিনি, শীতের কম্বল, মদ এবং অন্যান্য ভারতীয় পণ্য অবৈধভাবে এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।
জানা যায়, রুস্তম আলী গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় স্থানীয় মৃত সামেদ আলী হকের বাড়ি ভাড়া নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করছেন। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় রুস্তম সংবাদকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন। ব্যর্থ হলে, বিভিন্ন মাধ্যমে ফোন দিয়ে সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, রুস্তম ভারত থেকে চোরাই পথে চিনি এনে কম দামে বিক্রি করছেন। তিনি আরও জানান, “আমি একবার তার কাছ থেকে এক বস্তা চিনি কিনেছিলাম। এছাড়া তিনি ভারতীয় কম্বল দিয়ে তোশক বানিয়ে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেন। মদসহ বিভিন্ন মাদকও অবৈধভাবে এনে বিক্রি করেন।”
অন্য এক সূত্র জানায়, রুস্তম একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে গত সাত-আট মাস ধরে চোরাচালানে জড়িত হয়ে এই অবৈধ ব্যবসার মাধ্যমে আয় করছেন। ফলে এখন আর তাকে অটোরিকশা চালাতে হয় না।
গাজীপুরের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, চোরাই পণ্য বাজারে প্রবেশ করায় ন্যায্যমূল্যে আসল পণ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মাদকের সহজলভ্যতাও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
সংশ্লিষ্টরা মনে করেন, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দেশবাসীও এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
