গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে জেলার পাঁচটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে ধানের শীষের জয়জয়কার পরিলক্ষিত হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির ১-১২ নং ওয়ার্ড): এ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৫২ হাজার ৩০০ ভোট। কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ হতে ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গাজীপুর-২ (সিটির ১৯-৩৯ ও ৪৩-৫৭ নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট): দেশের বৃহত্তম এই সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৭৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৪১০ ভোট। সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে রনির বিজয় এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন): এ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৪ হাজার ২৫০ ভোট। শ্রীপুর উপজেলা এবং সদর উপজেলার গুরুত্বপূর্ণ ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর-৪ (কাপাসিয়া): সাবেক মন্ত্রী প্রয়াত আ স ম হান্নান শাহ’র পুত্র ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান ১ লাখ ৪৭ হাজার ৯০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ১৫০ ভোট। কাপাসিয়া উপজেলার প্রতিটি কেন্দ্রে ধানের শীষের ব্যাপক জনপ্রিয়তা দেখা গেছে।
গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সিটির ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড): এ আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন ১ লাখ ৫৪ হাজার ৬০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫ হাজার ২০০ ভোট। কালীগঞ্জ উপজেলা ও সিটির ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মিলনের জয়ে আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।
এর আগে গাজীপুর জেলার পাঁচটি আসনের সকল ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল সেনাবাহিনীর ৫ শতাধিক সদস্য এবং পুলিশের কয়েক হাজার ফোর্স। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সংশ্লিষ্ট মহল মনে করছেন, শিল্পনগরী গাজীপুরের ৫টি আসনেই বিএনপির এই নিরঙ্কুশ জয় জেলার রাজনৈতিক সমীকরণে এক শক্তিশালী বার্তা প্রদান করেছে।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
