শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৮

গাজীপুরের ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

গাজীপুরের পূবাইল থানাধীন মিরাবাজার জহির মার্কেট এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীর ২ সক্রিয়  সদস্যকে আটক করেছেন  পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর।

বৃহস্পতিবার ১৬ জুলাই বিকাল ৫ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ শত পিস মাদকদ্রব্য ইয়াবা সহ মোঃ শরিফুল ইসলাম ও মোঃসেলিম মিয়া নামের  দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছেন পূবাইল  থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর।

এ ব্যাপারে  পূবাইল থানার  উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর বলেন আটককৃত দুইজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।   তারা  উভয়ই মাদক ব্যবসায়ী দলের সক্রিয় সদস্য,  গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের মাধ্যমে   তাদের আটক করতে সক্ষম হই।

এই বিভাগের আরো খবর