শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৯

গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন

হুমায়ুন কবির বাপ্পি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অষ্টম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে সীমিত আকারে বিভিন্ন  কর্মসূচি নেওয়া হয়েছে।

এ উপলক্ষে নুহাশ পল্লীতে  রবিবার  সকাল ১০টার দিকে হুমায়ূন অাহমেদের সমাদিতে পুষ্পস্তবক অর্পন, কোরআন খতম ও দোয়া মাহফিল  আয়োজন করা হয়েছে।

একই সময় হিমু পরিবহন নামে একটি সংগঠনে উদ্যোগেও ক্যান্সার রোগের জন্য সচেতনতা মূলক লিফলেট বিতরন, দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত  হয়।

হুমায়ুন আহমেদের সহধর্মীনি শাওন বলেন এই করোনা কালীন সময় ব্যাপক ভাবে আয়োজন করতে না পেরে তাদের অনেক মন খারাপ হয়েছে।তিনি আরো বলেন হুমায়ুন আহমেদের একটি জাদুঘর করবেন নুহাশ পল্লীতে।

হুমায়ুন আহমেদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উনারা ২০০ পরিবারকে আর্থিক সহযোগিতা করবেন বলে জানান।

এছাড়া করোনা ভাইরাসের কারনে নুহাশ পল্লীতে আর তেমন কোন আয়োজন লক্ষ্য করা যায়নি।
 

এই বিভাগের আরো খবর