শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৭

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও জেলা যুবদল ছাত্রদল পৃথক পৃথক কর্মসূচী পালন করে।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।

অন্যদিকে সিএনবি মোড় এলাকায় জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্য বদ্ধ থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনোরুদ্ধারের সংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানান।

এই বিভাগের আরো খবর