কুমিল্লায় পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৫
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০২৪
কুমিল্লায় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন, নগরীর উত্তর চর্থা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান, কুমিল্লার বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন ও কুমিল্লা শহরতলীর চাঁনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি।
রোববার (১২ মে) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল।
ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হাতকড়া, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ছিনতাইকারী চক্রটি কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে এসে পথচারীদেরকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করত। পরে বৃহস্পতিবার (৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মূলহোতা সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে তার সহযোগী সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে, একটি পাইপগান, ২টি কার্তুজ, একটি রামদা এবং ওয়ারড্রবের ভেতর থেকে ছিনতাইকৃত একটি বার আনা ওজনের স্বর্ণের চুড়ি, বিভিন্ন তালার ১১০টি চাবি, হাইওয়ে পুলিশের ডিপ সাইন সংযুক্ত ২ সেট পোশাক ও বিডি পুলিশের কেডস জুতা এক জোড়া, একটি হ্যান্ডকাপ, ছিনতাইকৃত মহিলাদের ভ্যানিটি ব্যাগ ১০টি, ২টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোজকৃত লেমিনিটিং করা এবং তার ভাড়া বাসার উঠানের পাশে রাখা একটি হেলমেটসহ একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি র্যাপ রোড মাস্টার মোটরসাইকেল, একটি পালসার ১৫০ সিসিমোটর সাইকেল, একটি পিকআপ গাড়ি, একটি তালা কাটার, স্টিলের কভার সহ ২টি চাকু, একটি এসএস স্টিলের হাতলযুক্ত দ্বিফলা কুড়াল, ৫টি কাঠের হাতলযুক্ত হাতুড়ী, ৩টি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং ছিনতাইকৃত ১১টি ব্যাক প্যাক ও ১০টি মানি ব্যাগ, একটি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত ৫টি মহিলাদের পার্সব্যাগ এবং ছিনতাই পরবর্তী ভাগে পাওয়া ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আরেকটি ছিনতাইকারীর দল নগরীর ঠাকুরপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী এক মহিলার কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই করে। পরে অভিযোগ পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১১ মে) রাতে অটোরিকশাচালক মো. রাকিব হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে চালকের দেওয়া তথ্যমতে অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি একটি, এক ভরি ৪ আনা ওজনের স্বর্ণ, একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি আইফোন, একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নতুন করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা প্রমুখ।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
