শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৪

কিশোরগঞ্জের মোটরসাইকেলের ধাক্কায় প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় জিহাদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মঠখোলা-কটিয়াদী রোডের মধ্য মান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টির নিশ্চিত করেছেন।

নিহত জিহাদ উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য মান্দারকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সে মধ্য মান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

স্থানীয় জনতা মোটর সাইকেলের দুই আরোহী জসিম (২১) ও রাব্বি (১৪) ও মোটরসাইকেলটি আটক করে পুলিশে দিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু জিহাদ তেল আনতে বাড়ি থেকে পাম্পের দিকে যাচ্ছিল। পথে মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল জিহাদকে ধাক্কা দেয়। এতে জিহাদ সড়কের পাশের একটি গাছের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর