আইসিটি সেলের অবহেলায় বৃত্তির ফলাফল নিয়ে ভোগান্তিতে জবি শিক্ষার্থী
মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
প্রকাশিত: ২১ মে ২০২২
করোনা মহামারিকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৫% বৃত্তি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের গত বছরের ১৪ এপ্রিল থেকে ১২ মে ২০২১ তারিখ পর্যন্ত 'মেধাবী ও অবৈতনিক' এই দুই ক্যাটাগরিতে বৃত্তির জন্য আবেদন করতে বলা হয়েছে।
এ বিশেষ বৃত্তির আওতায় 'মেধাবী ও অবৈতনিক' দুই ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ৯৩৯ জনকে মেধাবী ও ১৭৫ জন শিক্ষার্থীকে অবৈতনিক এককালীন বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বৃত্তির আওতায় ১৭৫ জন শিক্ষার্থীকে অবৈতনিক সুবিধার প্রদান করে দুই সেমিস্টারের ভর্তি ফি বাবদ ১২'শ টাকা কর্তন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থাৎ, গত বছরের ২য় সেমিস্টারের ভর্তি ফি বাবদ ছয়শো টাকা এবং ৩য় সেমিস্টার ভর্তি ফি বাবদ ছয়শো টাকা করে মোট দুই সেমিস্টারের ১২'শ টাকা কর্তন করা হবে। সর্বমোট ১৭৫ জন শিক্ষার্থীকে ১২'শ টাকা করে দুই লক্ষ ১০ হাজার টাকা কর্তন করবে শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাবদ।
অপরদিকে ৯৩৯ জন শিক্ষার্থীকে ৪০০ টাকা করে মাসিক এক বছরের জন্য জনপ্রতি চার হাজার আটশো টাকা প্রদান করে সর্বমোট ৯৩৯ জন শিক্ষার্থীকে ৪৫ লক্ষ সাত হাজার দু'শত টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুন তারিখে আইসিটি সেল বরাবর ১৭৫ ও ৯৩৯ জন শিক্ষার্থীর বৃত্তির তালিকা পাঠানো হয় রেজিস্ট্রার দপ্তর থেকে। এরপর ১২ দিন পরে অর্থাৎ, ওই একই বছরের পরবর্তী মাসের ১২ তারিখে রেজিস্ট্রার দপ্তরের বৃত্তি শাখা থেকে প্রেরন করা বৃত্তির তালিকাটি গ্রহণ করে আইসিটি সেল এবং ওই তারিখে আইসিটি সেলের শামীম স্বাক্ষরিত বৃত্তির একটি কপি বৃত্তি শাখায় পাঠিয়ে তালিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ।
আইসিটি সেল বৃত্তির শাখার ১৭৫ জন অবৈতনিক ও ৯৩৯ জন শিক্ষার্থীর এককালীন বৃত্তির তালিকা প্রকাশ করার কথা থাকলেও শুধুমাত্র ৯৩৯ জন শিক্ষার্থীর মেধাবী ক্যাটাগরির তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। অপরদিকে ১৭৫ জন শিক্ষার্থীর অবৈতনিক বৃত্তির তালিকা অপ্রকাশিত থেকে যায়। কিন্তু তার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায় নি। এদিকে এ বছরের আবেদনের প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ করা হবে কিছুদিনপর মধ্যেই জানান বৃত্তি শাখা।
১৭৫ জন অবৈতনিক বৃত্তির তালিকা একাত্তর পোস্টের হাতে আসে। এরপর তালিকায় নাম থাকা একাধিক শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেইল যোগাযোগ করলে, কোনো শিক্ষার্থী এ অবৈতনিক বৃত্তিতে মনোনীত হয়েছে এ বিষয়ে কিছু জানে না বলেন তারা।
অবৈতনিক বৃত্তির জন্য মনোনীত হওয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিকট জানতে চাইলে একাধিক শিক্ষার্থী বলেন, একটা বছর পার হলেও ফলাফল পাই নি আমরা। বারবার ওয়েবসাইটে ফলাফল চেক করেছি, নোটিশ বোর্ড নোটিশ দেখেছি, বৃত্তি শাখায় একাধিক বার যোগাযোগ করেছি, নিজ বিভাগে খোঁজ নিয়েছি কিন্তু কোথায় থেকে ফলাফল পাইনি আমরা।
যথাসময় থেকে মেধাবী কোটায় বৃত্তি প্রাপ্ত তালিকার সকলে স্ব স্ব চেক সমূহ উত্তোলন করে নিয়ে যায়। কিন্তু অবৈতনিক তালিকা সমূহ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা অথবা আইসিটি সেলের কেউ প্রকাশ না করায় এখনো অবধি কোনো শিক্ষার্থী এবিষয়ে অবগত হতে পারেনি।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, বৃত্তি শাখায় গেলে তারা শুধু বলে আইসিটি সেল জানে তালিকার বিষয়ে, আমরা জানি না। অথচ আইসিটি সেলে গেলে তারা বলে, আমরা ওয়েবসাইটে অনেক আগে ফলাফল প্রকাশ করেছি তোমরা ভালে করে ওয়েবসাইট চেক করো। আর না পেলে বৃত্তি শাখায় যোগাযোগ করো। এক বৃত্তির জন্য কেন এতে হয়রানি করা হয়েছে আমরা তার যথাযথ জবাব চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আর কেনো এতোদিনে তালিকা প্রকাশ হয় নি এটারও সুষ্ঠু জবাব দিতে হবে আইসিটি সেলকে এবং আগামীকালের মধ্যে তালিকা প্রকাশ করে স্ব স্ব বিভাগে নোটিশ পাঠাতে জোর দাবি জানান শিক্ষার্থীরা।
অবৈতনিক বৃত্তির তালিকা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম একাত্তর পোস্টকে বলেন, বৃত্তি শাখা থেকে অবৈতনিক বৃত্তির জন্য ফলাফল প্রকাশের তালিকা আইসিটি সেলের কাছে প্রেরণ করলেও আইসিটি সেল সে তালিকা প্রকাশ করেনি৷ কেন এতোদিনে করেনি তার কারণ জানতে চাই। যার ফলে বৃত্তিতে মনোনীত হওয়া শিক্ষার্থীদেরও সম্পুর্ন সেমিস্টার ফি পরিশোধ করতে হয়েছে। আইসিটি সেলের এমন অবহেলার কারণে অনেক সময় সাধারণ শিক্ষার্থীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই আমি মনে করি, জবি প্রশাসনের উচিৎ আইসিটি সেলের প্রতি তদারকি বৃদ্ধি করা।
২০১৯-২০ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোবাশ্বিরা ইলমা বলেন, ২০২১ এ বৃত্তির আবেদন করেছি কিন্তু এক বছর পার হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। ২০২২ সালের এ পর্যায়ে এসে কিনা বৃত্তির ফলাফলের বিষয়ে জানতে পারি যেটা কিনা আনঅফিশিয়ালি। গত বছরের পুরো সময় জুড়ে করোনা মহামারির জন্য শিক্ষার্থীরা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন ছিলো। তখন এই টাকা তাদের কিছুটা হলেও উপকারে লাগতো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেনো ২০২১ সালের বৃত্তির ফলাফল ২০২২ সালে এসেও তালিকা প্রকাশ করেনি এটা আমার বোধগম্য নয়; এটা একধরনের গাফিলতি বলা চলে।
২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, আমি তো কেবলমাত্র জানলাম আমি ওই অবৈতনিক বৃত্তির জন্য মনোনীত হয়েছি। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হিসেবে আমরা প্রতিনিয়ত অবহেলায় নানা বিষয়প প্রাপ্য সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। এ বৃত্তিটা করেছি গতবছরের করোনা মহামারির মাঝে সেমিস্টার ফি বাবদ টাকা মওকুফের জন্য অথচ আমরা বৃত্তি পেয়েও সম্পন্ন সেমিস্টার ফি পরিশোধ করতে হয়েছে। প্রশাসনের এমন উদাসীনতার জন্য অনেক শিক্ষার্থীর আর্থিক অভাব-অনটনে পড়াশোনটা নষ্ট হয়ে যায়। বিশ্ববিদ্যালয়
২০১৯-২০ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী বিভো দেবনাথ ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃত্তি শাখায় ও আইসিটি দপ্তরের সাথে আমরা একাধিক বার যোগাযোগ করলেও আমাদের নাকচ করে দিয়ে বলে এসব অবৈতনিক বৃত্তি তালিকা অনেক আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত কোনো বিভাগ বা শিক্ষার্থী এই তালিকা পাইনি এমনকি ওয়েবসাইটেও দেয়া হয়নি।
এ শিক্ষার্থী আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটা বৃত্তি পেয়েছি অথচ এখনো সেটা আমরা জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন প্রশাসংনীয় একটা কাজকে বৃত্তি শাখা ও আইসিটি সেলের কর্মকর্তারা এভাবে বির্তকিত করবে সেটা খুবই নেক্কারজনক ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য।
বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মাসুদ আলম একাত্তর পোস্টকে বলেন, মেধা ও অবৈতনিক তালিকার ফাইল গত বছরের ১২ জুলাই আইসিটি সেলে পাঠানো হয়েছে। এতোদিনে আইসিটি সেল কেন ওয়েবসাইটে শিক্ষার্থীদের অবৈতনিক বৃত্তির তালিকা প্রকাশ করেনি এ বিষয়ে আমরা কিছু জানি না। এ-সময় তিনি ফাইলের নথিপত্র প্রদানের যাবতীয় কাগজপত্র ঢাকা মেইলকে দেখান।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ অহিদুজ্জামানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনোভাবে সংযোগ স্থাপন করা যায় নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, আমরা অনেক আগে ওয়েবসাইটে তালিকা দিয়ে দিয়েছি। কিন্তু এতোদিনে এটা কেন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না বলতে পারছি না। এই বিষয়টা আমাদের সেলের হাফিজ দেখাশোনা করে তাকে আমি বিষয়টা অবিহিত করবো শীগ্রই। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তিনি এড়িয়ে যান।
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
