অসহায় ব্যক্তির চায়ের দোকান জবরদখলের উদ্দেশ্যে তালা,থানায় অভিযোগ
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর
প্রকাশিত: ১ জুন ২০২৪
দীর্ঘ ২৫ বছর ধরে সরকারী জমির উপর ছোট্ট টিনের খুপরি ঘরে, চা বিক্রি করে আসছেন মফিজ উদ্দিন। কিন্তু হঠাৎই প্রভাবশালী মহলের জবর দখলের শিকার হলো, অসহায় হতদরিদ্র মফিজের জরাজীর্ণ চায়ের দোকান। চুলায় পানি ঢেলে চায়ের দোকান থেকে চা ব্যবসায়ী মফিজকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি। এমনই এক বর্বরতার ঘটনা ঘটে, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারে।
এই ঘটনায় ভুক্তভোগী মফিজ উদ্দিন বাদী হয়ে গত বুধবার শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, গোসিংগা ইউনিয়নের গোসিংগা পূর্বপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (৪২) খোজেখানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইলিয়াস আলী (৪০) । অভিযোগের বিষয়ে ভুক্তভোগী মফিজ উদ্দিন বলেন, বিবাদীগণ বহুদিন ধরে আমার চায়ের দোকানটি জোরপূর্বক জবরদখল করে নিবে বলে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। বেশ কিছুদিন যাবৎ আমি অসুস্থ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকি।
এ সময় দোকান চালানোর ভার দিয়ে যাই আমার এক আত্মীয় কে। কিন্তু হঠাৎই গত মঙ্গলবার বিবাদীদ্বয় দোকানে এসে আমার আত্মীয় কে বিভিন্ন ধরনের ভয়-ভীতির কথা এবং দোকান বন্ধ রাখার কথা বলে চলে যায়। বিষয়টি জানার পর এবং বিবাদীদের এ রূপ হুমকির কারণে আমি অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়িতে চলে আসি এবং প্রতিদিনের ন্যায় দোকানে যাই। গত বুধবার বিকেল চারটার দিকে দোকানে গেলে অভিযুক্তরা আমার দোকানে এসে চুলায় পানি ঢেলে আমাকে দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেয়।
বিষয়টি তাৎক্ষণিক বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানাই। এদিকে এমন ঘটনায় খোভ প্রকাশ করেছেন বাজার ব্যবসায়ীদের অনেকেই। কারো রিজিকে এভাবে আঘাত করা একজন বাজার কমিটির সভাপতির কাজ হতে পারেনা বলে মন্তব্যও করেছেন পরিচয় দিতে অনিচ্ছুক অনেকেই।
বাজারে সরকারী জমির উপর চায়ের দোকান ভেঙে বহুতল ভবন নির্মাণের আশায় এই জবরদখল করছে বলে জানায় ভুক্তভোগী মফিজ উদ্দিন। দোকানে তালা লাগানোর ঘটনায় অভিযোগ কেনো দেয়া হয়েছে,সেই আক্রোশে আবারও হুমকি ধামকি দেয় অভিযুক্তরা।
তার দাবী বড়লোকরা বা নেতারা যদি একাধিক মার্কেট দোকান পাটের মালিক হতে পারে সরকারী জমি দখল করে তাহলে আমি কেনো চা বিক্রি করে সংসার চালাতে পারবো না! উল্লেখ্য বাজারে সরকারি জমির উপর বহুতল নির্মিত ভবনের একাধিক মালিকানা থাকা সত্ত্বেও জবরদখল করে নিচ্ছে আরও নতুন ভবন নির্মানের আশায়। যেখানে প্রতি দোকান বাবদ মোটা অংকের সিকিউরিটি ও ভাড়া নিচ্ছে সরকারি জমি নিজেদের দখলে রেখে। মফিজ উদ্দিন চা বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু দুইদিন ধরে দোকানে তালা লাগানোর কারনে উপার্জন বন্দহয়ে ঘরে বসে মানবেতর দিনপার করছে তার পরিবার। সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের কাছে বিচার চাইছেন ভুক্তভোগী মফিজ উদ্দিন।
অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
