রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৭

অর্থ আত্মসাৎ: উইমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৪ মে ২০২২  

চট্টগ্রামে ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার ৬ মামলায় চিটাগাং উইমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমা বেগমকে মোট ৩ বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। 

সোমবার (২৩ মে) দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল হাসনাত পৃথক রায়ে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের বিভিন্ন সময়ে ব্যবসায়িক অংশীদার করার কথা বলে ভুক্তভোগী মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৫৫ লাখ টাকা নেন ফাতেমা বেগম। পরে ব্যবসায়ে অংশীদার না করায় টাকা ফেরত চাইলে ফাতেমা বেগম এসব টাকা দিতে অস্বীকার করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ফাতেমা বেগমের বিরুদ্ধে আদালতে ৬টি মামলা করেন মো. হোসেন। সোমবার মামলাগুলোর রায় দেন আদালত।

রায়ে ওই মামলাগুলোর ৫টিতে ৮ মাস করে এবং একটিতে ৬ মাস কারাদণ্ড দেন আদালত। মোট ৬টি মামলায় ৩ বছর ১০ মাসের কারাদণ্ড দেন আদালত। রায়ে ভূক্তভোগীর ৫৫ লাখ টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেন আদালত। পাশাপাশি ৬টি মামলায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফাতেমা বেগম এখন বিদেশে পলাতক রয়েছেন।

বাদীর আইনজীবী জাফর ইকবাল জানান, চেক প্রতারণার ৬টি মামলা করা হয় ফাতেমার বিরুদ্ধে। সব মামলায় বিচারক ৩ বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন। হোসেনের টাকা ফেরতের নির্দেশও দেন।

এই বিভাগের আরো খবর