শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫১

অবৈধ উপায়ে গ্রীস নেয়ার পথে যুবকের মৃত্যু,পাচারকারীর এক সদস্য আটক

নূরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি :

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

বৈধ পথে গ্রীসে নেয়ার প্রলোভন দেখিয়ে, প্রতারণার মাধ্যমে অবৈধ পন্থায় গ্রিসে নেয়ার পথে, আসিফ হোসেন লিমন নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছ। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত লিমনের মা ফাহিমা আক্তার বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত প্রধান আসামি মাদারীপুর সদর উপজেলার বল্লবদী গ্রামের আ: রশিদ ব্যাপারীর ছেলে, সাইদুর রহমান ব্যাপারীকে গত ২৬ জুন  শুক্রবার ভোরে, তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ ও জেলা  ডিবি পুলিশের একটি দল   । অভিযুক্ত দ্বিতীয় আসামী একই গ্রামের মৃত ধোনাব মাদবরের ছেলে, কোব্বাছ মাদবর বর্তমানে গ্রীসে রয়েছে।

গ্রীসে নেয়ার ওই ঘটনায় ফেনী জেলার দাগনভূইয়ার দুই বাসিন্দা ও নিহত হয়েছে  বলে জানা যায়।

মানব পাচারকারী চক্র বিভিন্ন কৌশলে নিহত লিমনের পরিবারের কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

বাদী লিমনের মা ফাহিমা আক্তার বলেন, আমার ছেলেকে বৈধপথে বিমান যোগে গ্রিসে নেয়ার কথা। কিন্তু পাচারকারী চক্র আমার ছেলেকে গাড়ির ব্যাক ডালায় করে নিয়ে যাবার পথে, পথিমধ্যেই মারা যায়। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি, সেই পরিপ্রেক্ষিতে প্রধান অভিযুক্ত আসামি গ্রেফতার হয়েছে। আমার ছেলের এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এমএ মজিদ বকুল বলেন, বাদির ছেলেকে বৈধপথে গ্রিসে নেয়ার কথা। কিন্তু পাচারকারী চক্র তুরস্ক থেকে গাড়ির ব্যাক ডালায় করে গ্রিসে নেয়ার পথে পথিমধ্যেই বাদির ছেলেসহ আরো দুইজন মারা যায়। তারা লাশ পথিমধ্যে ফেলে দিলে গ্রিস পুলিশ তাদেরকে উদ্ধার করে।  পরবর্তীতে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে লাশ বাংলাদেশে ফেরত আনা হয়। এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করলে, আজ ভোরে অভিযুক্ত প্রধান একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর সহযোগী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর