প্রকাশিত: ৪৫ মিনিট আগে, ০৮:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

লালমনিরহাট সরকারি কলেজ বাংলা বিভাগের আয়োজনে অনার্স ২য় বর্ষের পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মো আব্দুল বারেক উপজেলা প্রতিনিধি 

লালমনিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত অনার্স ২য় বর্ষের পাঠ সমাপনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলা বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। কেক কাটাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পাঠ সমাপনী অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নেন।
দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনার্স ২য় বর্ষের সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও আন্তরিক শুভকামনা জানানো হয়। তাঁদের আগামী দিনের শিক্ষাজীবন, কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন বাংলা বিভাগের সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন