ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১২ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে তিনি পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ও কৃত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। এসময় জনসচেতনামুলক আলোচনা করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ট্রলার যোগে ভাসমান পেয়ারাহাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দীন। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ রেস্ট হাউজ পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও পর্যটন সুবিধা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের মাধ্যমে ভিমরুলীর পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন