অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৭:৪২ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই: হাইকমিশনার ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, যথাসময়েই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে অর্থনীতি ও বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি দুই দেশের মধ্যে পরিবেশ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও আলোচনা হয় বলে জানান দীনেশ ত্রিবেদী। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।

 

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে জোরালো বলে অভিহিত করেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। পরিবেশ সুরক্ষার লক্ষ্যে দুই দেশ একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন পরিবেশমন্ত্রী।

মন্তব্য করুন