প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
৭ সেপ্টেম্বর সকালে লাকসাম সুরক্ষা সিটির অষ্টম তলার গ্রীনক্যাসেল রেস্টুরেন্টে সুরক্ষা সিটির বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আসাদুজ্জামান ভুট্টুকে চেয়ারম্যান করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিনিয়োগকারী মোঃ আবু বকর জাহিদ। পূর্ব নির্ধারিত এই কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ আবু বকর জাহিদ, মেহরাজুল ইসলাম বাবু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল মালেক হিরন, মোঃ শামছুল আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, আব্দুন নুর মোতালেব, মাওলানা মোঃ আবু তাহের, ইমাম উদ্দিন মানিক, মোঃ জসিম উদ্দিন, মোঃ ইয়াকুব, মোঃ আব্দুল মতিন ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য সুরক্ষা সিটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আসাদুজ্জামান ভুট্টো ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্প্রতি আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে পরিচালক ও শেয়ার হোল্ডারদের ক্ষোভ তৈরি হয়।
ওই ক্ষোভ থেকেই পরিচালক ও শেয়ারহোল্ডারদের একটা অংশ নতুন করে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করেন।যেখানে আসাদুজ্জামান ভুট্টুকে চেয়ারম্যান নিযুক্ত করেছে এবং এজিএম এর মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন