প্রকাশিত: ৪৫ মিনিট আগে, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪৬৮ জন। এছাড়া চট্টগ্রামে ২৪৯ জন, সিলেটে ১৫৫ জন, বরিশালে ১৩৫ জন, ময়মনসিংহে ৮৬ জন, খুলনায় ৭৯ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুর বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামের রোগী চিহ্নিত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ১৯ হাজার ৭৫৬ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
মন্তব্য করুন