বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা
খন্দকার নুর আলম
প্রকাশিত: ১৬ জুন ২০১৯
বাবা- প্রতিটি সন্তানের চোখে প্রথম আদর্শের নাম। যার ব্যক্তিত্ব, সরলতা আকৃষ্ট করে প্রতিটি সন্তানকে। সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়ার নাম 'বাবা'। সন্তানের মুখের হাসি, সব আবদার পালনের জন্য জীবনের প্রায় সব কিছুই নির্দি্বধায় ত্যাগ করা, আদর-শাসন আর বিশ্বস্ততার নাম বাবা। বাবার তুলনা শুধু বাবাই। বাবা চির আপন, চিরন্তন এক সম্পর্কের নাম। বছর ঘুরে আজ এসেছে সেই দিন, যেদিন বাবার পা ছুঁয়ে, বুকে জড়িয়ে ধরে বলা- 'বাবা, তোমায় অনেক ভালোবাসি'।
আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছরের জুনের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় এ দিবসটি।
পৃথিবী অনেকখানি বদলে গেছে। ভেঙে পড়েছে পারিবারিক বন্ধন। যে মানুষটির আঙুল ধরে সন্তানের প্রথম হাঁটতে শেখা, বৃদ্ধ বয়সে সেই বাবার স্থান এখন বৃদ্ধাশ্রমে। নচিকেতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে হয়- 'ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার/ মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।/নানান রকম জিনিস আর/আসবাব দামি দামি/সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।/ছেলের আমার আমার প্রতি অগাধ সল্ফ্ভ্রম/ আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!'। অথচ এ সন্তানের অন্ন, বস্ত্র, বাসস্থানসহ সব মৌলিক চাহিদার নিরাপত্তা দেওয়ার সঙ্গে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন বাবা। অসুস্থ শরীরের ক্লান্তিকে পাত্তা না দিয়ে ছুটে চলেছেন সন্তানের হাসির সন্ধানে। অন্তত, আজকের দিনটিতে সেই সন্তানেরা বুকে টেনে নেন বাবাকে। প্রকাশ করেন কৃতজ্ঞতা।
বাবার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। তবু আনুষ্ঠানিকভাবে যদি কোনো উপায় থাকে, তাহলে মন্দ কী! এ চিন্তা থেকেই বিশ্ব মা দিবসের আদলে পালিত হয়ে আসছে বিশ্ব বাবা দিবস। মায়ের পাশাপাশি বাবাও যে সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এ দিবস পালনের শুরু।
বাবার চোখে সব সন্তানই সমান। কিন্তু মেয়ে সন্তানরা বোধহয় একটু বেশিই আদর পেয়ে থাকেন। ফলে মেয়ের বিয়ের সময় সবচেয়ে বেশি কষ্ট পান বাবাই। হিন্দুরীতির বিয়েতে যখন বাবা 'কন্যাদান' করেন, তখন তার কান্নায় আর্দ্র হয়ে ওঠেন উপস্থিত সবাই। বাবার প্রতি মেয়েরও রয়েছে গভীর অনুভূতি। সব মেয়েই প্রথম যে পুরুষের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়, তিনি হলেন বাবা। আর সে জন্যই বিদায় বেলায় নিঃশব্দ অশ্রু গেয়ে ওঠে- 'আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি/চোখ মুছে মুখ তোলো/স্নেহের বাঁধন খোলো/এবার তোমায় দিতেই যে হয়/যাবার অনুমতি,/বাবা খেয়াল রেখো/ তুমি তোমার প্রতি'।
ছেলেদের কাছেও বাবা অতুলনীয়। শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে ভয়ের এক অম্ল-মধুর সম্পর্ক বাবা আর ছেলের। বাবার ভয়ে মায়ের আঁচলে মুখ লুকানোর পরমুহূর্তে বাবার কাছে গিয়ে আবারও আবদার করা। একটু বড় হয়ে বাবার সঙ্গে সংসারের নানা বিষয়ে আলোচনা করা। আর যুবা বয়সে বাবার দায়িত্ব তুলে নেয় ছেলেই। বাবাকে একটু আনন্দে রাখতে ছেলেরাও বিসর্জন দেয় নিজেদের নানা শখ।
'বাবা তোমাকে ভালোবাসি' কথাটি বলার জন্য একটি দিন প্রয়োজন- প্রথম তা অনুধাবন করেছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নিকটবর্তী ছোট্ট শহর ক্রেসটনের বাসিন্দা সোনোরা লইস ডট নামের এক তরুণী। সৎমায়ের কাছে মেয়ের অবহেলা হতে পারে- এ শঙ্কায় সোনোরার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি। সোনোরাকে বড় করতে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন। সোনোরা বাবার এই ত্যাগকে উপলব্ধি করতে পেরেছিলেন। বাবার প্রতি তার গভীর ভালোবাসার কথা সবাইকে জানাতে চেয়েছিলেন। তাতেই মাথায় আসে 'বাবা দিবস' পালনের চিন্তা। উইলিয়াম স্মার্টের মৃত্যুবার্ষিকী ৫ জুন। প্রথম 'ফাদারস ডে' পালন করা হয় ১৯ জুন। পরে ১৯৫৬ সালে দিনটি যুক্তরাষ্ট্রে সরকারি স্বীকৃতি পায়। ১৯৭২ সালে রাষ্ট্রীয়ভাবে পালন শুরু হয়।
পশ্চিমা সমাজে বাবা দিবস পুরোপুরি বাণিজ্যিক দিবসে রূপ নিয়েছে। বাংলাদেশেও দিন দিন বাণিজ্যিক হচ্ছে। বাবার জন্য কার্ড আর উপহারের সমাহার এখন দোকানগুলোতে।
বাবার জন্য প্রতিটি দিবস, তবু বিশেষ এই দিনটিতে আসুন বলে দিই- 'বাবা, তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তোমার কারণে আজকের এই আমি'। আর যারা বৃদ্ধাশ্রমে বাবাকে ফেলে এসেছেন, তারা একটু দেখুন না 'মস্ত বাড়ি'তে ওই মানুষটির কোনো স্থান হয় কি-না? না হলে একটু মনে করে দেখেন বাবা কী কষ্ট করে আপনাকে 'মস্ত অফিসার' বানিয়েছেন। সবশেষে বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি রইল শ্রদ্ধাবনত শুভেচ্ছা।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
