পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯
পুরান ঢাকার প্রতিটি পরতে পরতে লেগে আছে ইতিহাস-ঐতিহ্যের চিহ্ন। স্থাপত্য, সংস্কৃতির সঙ্গে খাবারেরও রয়েছে আলাদা সুনাম। এই জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে দেশের গণ্ডিও। পুরান ঢাকার পাড়া-মহল্লায় ছড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী খাবারের বিশাল সম্ভার। আর খাবারের কথা বললেই প্রথমে আসে বিরিয়ানির নাম। না খেলেই নয়, পুরান ঢাকার এমন পাঁচটি বিরিয়ানির খোঁজ রইলো এই আয়োজনে-
ঝুনুর মোরগ পোলাও
দেশি মোরগ দিয়ে রান্না হয় ঝুনুর পোলাও। হাফ প্লেট মোরগ পোলাওয়ের দাম ১২০ টাকা। এই পরিবেশনায় থাকে এক টুকরো মাংস, একটা ডিম, কিছু গিলা-কলিজা-মাথা আর একটা আলাদা ছোট প্লেটে পেঁয়াজ, লেবু, মরিচের সালাদ। ব্যস! হাত ডুবিয়ে রসনা পরিতৃপ্ত করতে কতক্ষণ?
ঝুনুর বিরিয়ানীর জন্ম ১৯৭০ সালে নুর মোহাম্মদের হাত ধরে। ওই বছর থেকে নারিন্দায় স্বল্প পরিসরে তিনি মোরগ পোলাও বিক্রি করতে শুরু করেন। তার মেয়ে ঝুনুর নামেই তিনি দোকানের নাম রাখেন। ১৯৮৮ সালে নূর মোহাম্মদ মারা গেলে তার ভাই এটির দায়িত্বে ছিলেন। বর্তমানে তার ভাইয়ের ছেলে দোকানটি পরিচালনা করছেন। নারিন্দা পুলিশ ফাড়িঁর পশ্চিম পাশে ঝুনুর পোলাও ঘরের অবস্থান। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা থাকে।
নান্না বিরিয়ানি
রসনাবিলাসী ঢাকার জনগোষ্ঠীর জন্য বিরিয়ানির অপর নাম হলো হাজী নান্না বিরিয়ানি। তারা মসজিদের সামনের এই দোকানটির মতো মোরগ পোলাও দেশের অন্য কোনো দোকান রান্না করতে পারে কি-না তা নিয়ে বিতর্ক চলতে পারে! এই দোকানের মোরগ পোলাওয়ের স্বাদ ঢাকার আর যেকোনো মোরগ পোলাওয়ের চেয়ে আলাদা।
পুরান ঢাকার বাসিন্দা নান্না মিয়া ১৯৬২-৬৩ সালের দিকে শুরু করেন বিরিয়ানির ব্যবসা। মানুষের কাছে তার বিরিয়ানি ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠে। তারপর ১৯৭৩-৭৪ সালে মৌলভীবাজারের বেচারাম দেউরিতে এর প্রধান শাখা খুলে ব্যবসাকে একটু বড় রূপ দেন এই ঝানু বাবুর্চি। হাজী নান্না মিয়ার মৃত্যুর পর আজ অব্দি তার পরিবারে সদস্যরা এ ব্যবসার হাল ধরে আছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি হয় নান্নার মোরগ-পোলাও; দাম ১১০ টাকা।
হাজী বিরিয়ানি
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ৭০ নম্বর দোকানটি ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি নামে কম-বেশি সবাই চেনে। এজন্য কর্তৃপক্ষ হয়তো দোকানে বড় কোনো সাইনবোর্ড দেয়ার প্রয়োজন মনে করেনি! তারপরও বেচাবিক্রির কমতি নেই। ১৯৩৯ সালে বর্তমান দোকানটিতে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি বিরিয়ানির ব্যবসা শুরু করেছিলেন। সেই থেকে পথচলা। কালক্রমে বংশ পরম্পরায় হাজীর বিরিয়ানির মালিকানার দায়িত্বে আছেন মোহাম্মদ হোসেনের নাতি শাহেদ হোসা।
সকাল ৭ টা থেকে থেকে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত বিক্রি হয় হাজীর বিরিয়ানি। তবে যত চাহিদাই থাকুক সকালে দুই ডেকচি ও বিকেলে তিন ডেকচির বেশি বিক্রি করা হয় না। হাজীর বিরিয়ানি প্রতি প্লেটের দাম ১৬০ টাকা।
শমসের আলীর ভুনা খিচুড়ি
হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানির মতো যুগের পরিবর্তনে খিচুড়িও নতুন নামে পরিচিত হয়েছে। শমশের আলীর ভুনা খিচুড়ি তার একটি। পুরান ঢাকার বংশালে অবস্থিত শমশের আলীর ভুনা খিচুড়ি। ভোজন রসিকদের কাছে খুব জনপ্রিয় একটি খাবার। পুরান ঢাকার জনপ্রিয় ও সুস্বাদু খিচুড়ির স্বাদ যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই একবার শমশের আলীর ভুনা খিচুড়ি রেস্তোরাঁ থেকে ঘুরে আসা উচিত।
ঝুম বর্ষা কিংবা হিমশীতল আবহাওয়ায় খিচুড়িই সেরা। তবে তা যদি হয় পুরান ঢাকার শমশের আলীর ভুনা খিচুড়ি আর সঙ্গে খাসির লেগ রোস্ট, তাহলে তো কথাই নেই! শমসের আলী প্রতিদিন নিজের হাতে এই খিচুড়ি রান্না করেন। সপ্তাহের সাতদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি হয় শমসের আলীর ভুনা খিচুড়ি।
হানিফের বিরিয়ানি
পুরান ঢাকার ৩০ নং কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত হানিফ বিরিয়ানি হাউস। যা গত তিন যুগ ধরে সুনাম ও ঐতিহ্য ধরে রেখেছে। প্রথম দিকে হাজী মোহাম্মদ হানিফ পরোটা, ভাজি, ভুনা মাংস, ডাল, সবজি, নেহারি ও চা বিক্রি করতেন। হানিফ বিরিয়ানির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জায়গা থেকে আসা ভোজনবিলাসী ক্রেতাদের ভিড় জমতে থাকে সেই দোকানে। বর্তমানে আরো চারটি দোকান গড়ে তুলেছেন।
হানিফ বিরিয়ানির যাত্রা শুরু ১৯৭৫ সালে। হাজী মোহাম্মদ হানিফ এর প্রতিষ্ঠাতা। তিনি পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা। ২০০৫ সালে হাজী হানিফের মৃত্যুর পর তার ছেলে হাজী মোহাম্মদ ইব্রাহীম রনি ব্যবসার হাল ধরেন। মূলত কাচ্চি বিরিয়ানি হানিফের প্রধান আকর্ষণ। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে বেচাকেনা।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
